ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে, কয়েক বছরের জন্যে বিক্রি করতে এবং ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭১, ইসলামিক সেন্টার)
Jabir b. Abdullah (Allah be pleased with them) reported that Allah's Messenger (ﷺ) forbade leasing of land, and selling ahead for years and selling of fruits before they become ripe
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ ও আলী ইবনু হুজর (রহঃ) ... জাবির (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি এ কথাটি উল্লেখ করেননি যে, কয়েক বছরের জন্যে বিক্রি করা হলো মু'আওয়ামাহ্। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭০, ইসলামিক সেন্টার)
A hadith like this has been narrated on the authority of Jabir (Allah be pleased with him) from Allah's Apostle (ﷺ). but he made no mention of transactions years (ahead) implying Mu'awama
উবাইদুল্লাহ ইবনু উমার কাওয়ারীরী ও মুহাম্মাদ ইবনু উবায়দ গুবারী (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালাহ, মুযাবানাহ, মু'আওয়ামাহ্ ও মুখাবারাহ নিষেধ করেছেন। দু'জনের একজনে বলেন, কয়েক বছরের জন্যে বিক্রি করার নাম মু'আওয়ামাহ। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিযেধ করেছেন কিছু অংশ বাদ দেয়া হতে* আর অনুমতি দিয়েছেন আরায়ার বেলায়। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৬৯, ইসলামিক সেন্টার)
Jabir b. Abdullah (Allah be pleased with them) reported Allah's Messenger (ﷺ) forbidding Muhaqala and Muzabana and Mu'awama and Mukhabara. (One of the narrators) 'said:Sale years ahead is Mu'awama, and making exceptional but he made an exemption of araya