সুওয়ায়দ (রহঃ) ... মুসআব ইবন সা'দ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, সা'দের বাগানে বহু আঙুর হতো। তার পক্ষ হতে বাগানে এক প্রহরী ছিল। একবার যখন বহু আঙুর ধরলো তখন ঐ প্রহরী ব্যক্তি সা'দ (রাঃ)-কে লিখলো, আঙুর বিনষ্ট হওয়ার আশংকা রয়েছে। আপনি অনুমতি দিলে আমি এর রস বের করতে পারি। সা'দ (রাঃ) তাকে লিখলেনঃ আমার এই পত্র পাওয়ামাত্র তুমি আমার বাগান ত্যাগ কর। আল্লাহর কসম! এরপরে তোমার কোন কথা আমি বিশ্বাস করবে না। তিনি তাকে বাগানের দায়িত্ব হতে বরখাস্ত করলেন।
It was narrated that Mus'ab bin Sa'd said:"Sa'd had many grapevines and he had someone looking after them for him. (The vines) bore many grapes, and that man wrote to him (saying): 'I am afraid that the grapes will be wasted; what do you think if I squeeze them to make juice? Sa'd wrote to him (saying): 'When this letter of mine reaches you, leave my land, for by Allah I cannot trust you with anything ever agin.' So he made him leave his land
মুহাম্মদ ইব্ন আবান (রহঃ) ... আবুল হাওরা সাদী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, হাসান ইব্ন আলী (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথা স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি তার থেকে স্মরণ রেখেছি, যা তোমাকে সন্দেহে নিপতিত করে, তা পরিত্যাগ করবে। আর যাতে কোন সন্দেহ নেই তা-ই করবে।
It was narrated that Abu Al-Hawra' As-Sa'di said:"I said to Al-Hasan bin 'Ali, may Allah be pleased with him: 'What did you memorize from the Messenger of Allah [SAW]?' He said: I memorized from him: 'Leave that which makes you doubt for that which does not make you doubt