আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আবূ জুহায়ফা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা বাহা নামক স্থানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম, তখন তিনি একটি লালবর্ণের তাবুতে ছিলেন এবং তাঁর নিকট অল্পসংখ্যক লোকই ছিল। এ সময় বিলাল (রাঃ) এসে আযান দিলেন। তিনি ডানে ও বামে তাঁর মুখ ফেরাচ্ছিলেন।
It was narrated that Abu Juhaifah said:"We were with the Prophet (ﷺ) in Al-Batha' and he was in a red tent, and some people were with him, and he was about to set out. Bilal came and called the Adhan, turning this way and that
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، قَالَ قَالَ أَبُو رِفَاعَةَ انْتَهَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ لاَ يَدْرِي مَا دِينُهُ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَىَّ فَأُتِيَ بِكُرْسِيٍّ خِلْتُ قَوَائِمَهُ حَدِيدًا فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ أَتَى خُطْبَتَهُ فَأَتَمَّهَا .
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... হুমায়দ ইবন হিলাল (রহঃ) থেকে বর্ণিত যে, আবু রিফাআ (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি খুতবা দিচ্ছিলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! একজন মুসাফির এসেছে এবং সে তার দীন সম্বন্ধে জিজ্ঞাসা করছে। সে জানে না তার দীন কি? তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে আমার দিকে এগিয়ে আসলেন। একখানা চেয়ার আনা হলো, আমার যতটুকু মনে পড়ে, তার পায়াসমূহ ছিল লোহার। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর উপবেশন করলেন। তারপর তিনি আমাকে শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ্ তা'আলা তাকে যা শিক্ষা দেন তা হতে। এরপর তিনি খুতবায় ফিরে গেলেন এবং তা শেষ করলেন।
It was narrated that Humaid bin Hilal said:"Abu Rifa'ah said: 'I came to the Messenger of Allah [SAW] while he was delivering a Khutbah, and said: "O Messenger of Allah, a stranger has come to ask about his religion, for he does not know what his religion is." The Messenger of Allah [SAW] stopped delivering his Khutbah and turned to me. A chair was brought, and I think its legs were of iron. The Messenger of Allah [SAW] sat down on it and started to teach me what Allah has taught him, then he went and completed his Khutbah
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ বল, হে আল্লাহ্! আমাকে সঠিক পথে চালাও এবং আমাকে সরল পথ প্রদর্শন কর। আর তিনি আমাকে মায়াসিরের উপর বসতে নিষেধ করেছেন। মায়াসির এক প্রকার রেশমী চাদর, যা নারীরা তাদের স্বামীদের জন্য তৈরি করতো, যেন তারা তা হাওদার উপর রেখে বসতে পারে, ডোরাদার লাল চাদরের ন্যায়।
It was narrated that 'Ali said:The Messenger of Allah [SAW] said to me: "Say: O Allah, make me steadfast and guide me." And he forbade me to sit on Al-Mayathir." Al-Mayathir: Qassi which the women used to put on the saddles for their husbands, such as red cushions