أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ حَدَّثَنَا بُكَيْرٌ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَائِشَةَ، أَنَّهَا نَصَبَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَعَهُ فَقَطَعَتْهُ وِسَادَتَيْنِ . قَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ حِينَئِذٍ يُقَالُ لَهُ رَبِيعَةُ بْنُ عَطَاءٍ أَنَا سَمِعْتُ أَبَا مُحَمَّدٍ - يَعْنِي الْقَاسِمَ - عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْتَفِقُ عَلَيْهِمَا .
ওহাব ইবন বয়ান (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি একখানা পর্দা ঝুলিয়েছেন, যাতে ছবি ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তা খুলে ফেললেন। তিনি তা খণ্ডিত করে দুইটি বালিশ বানান। ঐ মজলিসের রবীআ ইবন আতা নামক এক ব্যক্তি বলে উঠলোঃ আমি আবু মুহাম্মদ অর্থাৎ কাসিমকে বলতে শুনেছি, আয়েশা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হেলান দিতেন।
It was narrated from 'Aishah that:She put up a curtain on which there were images, then the Messenger of Allah [SAW] came in and took it down, so she cut it up (and made) two pillows. A man in the gathering there whose name was Rabi'ah bin 'Ata' said: "I heard Abu Muhammad - meaning Al-Qasim - narrate that 'Aishah said: 'The Messenger of Allah [SAW] used to recline on them
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আয়িশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমার ঘরে একখানা কাপড় ছিল, যাতে ছিল অনেক ছবি। আমি তা ঘরের চেরাগদানের উপর লটকিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিকে ফিরে নামায পড়তেন। তিনি বললেনঃ হে আয়েশা! তুমি এটা আমার সামনে থেকে সরিয়ে ফেল। আমি তা সরিয়ে ফেলি এবং তা দিয়ে বালিশ বানাই।
It was narrated that 'Aishah said:"In my house there was a cloth on which were images, which I put in a niche of the house, and the Messenger of Allah [SAW] used to pray facing it. Then he said: 'O 'Aishah, take it away from me.' So I took it down and made it into pillows
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর শেষে তশরীফ আনলেন। আমি চেরাগদানে একটি পর্দা ঝুলিয়েছিলাম। যাতে ছবি অঙ্কিত ছিল। তিনি সেটি খুলে ফেলে বললেনঃ কিয়ামতের দিন সর্বাধিক আযাব হবে তাদের, যারা আল্লাহর সৃষ্টবস্তুর ছবি অঙ্কন করে।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] came from a journey, and I had hung a curtain on which there were images over a niche. He took it down and said: 'The people who will be most severely punished on the Day of Resurrection will be those who try to match the creation of Allah
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বাযী (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমার একখানা পর্দার কাপড় ছিল, যাতে ছিল পাখির ছবি। কেউ ঘরে ঢোকার সময় তা তার সামনে পড়তো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আয়েশা! তুমি এটা উল্টিয়ে দাও। কেননা যখন আমি ঘরে প্রবেশ করি, তখন তা (মার্কা) দেখলে, দুনিয়া আমার স্মরণে এসে পড়ে। তিনি আরো বলেনঃ আমাদের আর একখানা চাদর ছিল, যাতে পণ্যচিহ্ন অঙ্কিত ছিল, আমরা তা পরতাম। তাই তা কাটি নি।
It was narrated that 'Aishah, the wife of the Prophet [SAW], said:"We had a curtain on which there were images of birds, at the entrance to the house. The Messenger of Allah [SAW] said: 'O 'Aishah, remove it, for ever time I come in and see it, I remember this world.'" She said: "We had a plush wrap, with a border on it, that we would wear, and it was not cut off