أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ .
কুতায়বা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালুস-সাম্মা অর্থাৎ এক কাপড়ে এমনভাবে শরীর জড়াতে নিষেধ করেছেন যে, তার একদিক কাঁধের উপর ফেলে রাখা হবে এবং একই কাপড়ে পিঠ ও হাঁটু আবৃত করে এমনভাবে বসতে নিষেধ করেছেন, যাতে ঐ কাপড়ের কিছুমাত্র লজ্জাস্থানের উপর না থাকে।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"The Messenger of Allah [SAW] forbade Ishtimal As-Samma' and wrapping oneself in a single garment (that did not cover the private parts)
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো নারীরা তাদের আঁচল কতটুকু নীচু করবে? তিনি বললেনঃ তারা আধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেনঃ তখন তো তাদের পা খুলে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তবে তারা একহাত লম্বা করবে কিন্তু এর উপর বাড়াবে না।
It was narrated that Umm Salamah said:"The Messenger of Allah [SAW] was asked how much a woman should let her hem drag. He said: 'A hand span.' She said: 'But then it will uncover her (feet).' He said: 'A forearm's length, and no more than that
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালুম-সাম্মা পদ্ধতিতে কাপড় পরতে এবং একই কাপড়ে পিঠ, হাঁটু ইত্যাদি আবৃত করে এমনভাবে বসতে নিষেধ করেছেন, যাতে ঐ কাপড় কিছুমাত্র লজ্জাস্থানের উপর না থাকে।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"The Messenger of Allah [SAW] forbade Ishtimal As-Samma' and wrapping oneself in a single garment (that did not cover the private parts)
ইযার বা লুঙ্গি ইত্যাদি সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বলার পর উম্মে সালামা (রাঃ) জিজ্ঞাসা করলেনছ নারীরা কী করবে? তিনি বললেনঃ তারা আধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেনঃ তখনও তো তাদের পা প্রকাশিত হয়ে পড়বে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তারা একহাত ঝুলাবে, এর উপর বাড়াবে না।
It was narrated from Umm Salamah that:When the Prophet [SAW] said what he said about the Izar, Umm Salamah said: "What about women?" He said: "Let it down a hand span." She said: "But then their feet will show." He said: "Then (let it down) a forearm's length, but no more than that