মুহাম্মাদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযার বা লুঙ্গি ইত্যাদি যে ব্যক্তি নিচে ঝুলিয়ে পরিধান করে, তার প্রতি আল্লাহ্ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না।
It was narrated that Ash'ath said:"I heard Sa'eed bin Jubair narrate from Ibn 'Abbas that the Prophet [SAW] said: 'Allah will not look at the Musbil (the one who lets his Izar come below the ankles)
ইসহাক ইবন ইবরাহীম ও মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লুঙ্গি, পায়জামা ইত্যাদি পায়ে গোছার মধ্যবর্তী স্থান পর্যন্ত থাকা উচিত যেখানে মাংসপেশী অবস্থিত। যদি তা পছন্দ না হয়, তবে আরো কিছু নিচে পরতে পার। যদি আরও নিচু করতে ইচ্ছা কর, তবে পায়ের গোছার নিচে পরবে, কিন্তু গিরার নিম্নাংশের লুঙ্গি পাওয়ার কোন অধিকার নেই।
It was narrated that Hudhaifah said:"The Messenger of Allah [SAW] said: 'The Izar should come to the middle of the shins and the calf. If you insist, then a little lower, and if you insist, then a little further down, but the Izar has no right to (come to) the ankle." This is the wordings of Muhammad