কুতায়বা ইবন সাঈদ ও ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে স্বীয় কাপড় মাটিতে হেঁচড়িয়ে চলে, কিয়ামতের দিন। আল্লাহ্ তার দিকে দৃষ্টিপাত করবেন না।
It was narrated that 'Abdullah said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever drags his garment out of pride, Allah will not look at him on the Day of Resurrection
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি গর্বভরে স্বীয় পরিধেয় লুঙ্গি বা পায়জামা হেঁচড়িয়ে চলতো। সে কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে ধসতে থাকবে।
It was narrated from 'Abdullah bin 'Umar that:The Messenger of Allah [SAW] said: "While a man was dragging his Izar out of pride, the earth swallowed him up, and he will continue sinking into it until the Day of Resurrection
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গর্বভরে নিজের কাপড় মাটিতে হেঁচড়িয়ে চলে আল্লাহ্ পাক কিয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না।
It was narrated that Muharib said:"I heard Ibn 'Umar narrating that the Messenger of Allah [SAW] said: 'Whoever drags his garment out of vanity, Allah, the Mighty and Sublime, will not look at him on the Day of Resurrection
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আরাফাতে বলতে শোনেন; যার অর্থাৎ যে মুহরিমের লুঙ্গি না মিলে, সে যেন পায়জামা পরিধান করে এবং যার চটি নেই, সে যেন মোজা পরিধান করে।
It was narrated from Ibn 'Abbas that:He heard the Prophet [SAW] say in 'Arafat: "Whoever cannot find an Izar (waist wrapper), let him wear trousers, and whoever cannot find sandals, let him wear Khuffs (leather socks)