তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি, রেশমী কাপড় ও কুসুম রঙের কাপড় পরতে এবং রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে নিষেধ করেছেন।
Ali said:"The Messenger of Allah [SAW] forbade me from wearing gold rings, and from wearing Al-Qassiyah garments, and garments dyed with safflower, and reciting Qur'an while I am bowing
এক সময় তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুটি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় আগমন করলে তিনি রাগান্বিত হয়ে বলেনঃ ফেলে দাও। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোথায় ফেলবো? তিনি বললেনঃ আগুনে।
It was narrated from 'Abdullah bin 'Amr that:He came to the Prophet [SAW] wearing two garments dyed with safflower. The Prophet [SAW] got angry and said: "Go and take them off." He said: "Where should I throw them, O Messenger of Allah?" He said: "In the fire
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দু'টি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় দেখে বললেনঃ এটা কাফিরদের পোশাক। অতএব, তুমি এটা পরিধান করো না।
Abdullah bin 'Amr narrated that:The Messenger of Allah [SAW] saw him wearing two garments dyed with safflower and he said: "This is the clothing of disbelievers; do not wear it