হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহকে পত্র লিখতে ইচ্ছা করলে, লোকজন বললোঃ তারা সিলমোহর ব্যতীত কোন চিঠি পড়ে না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি তৈরি করান। আমি যেন তার শুভ্রতা তাঁর হাতে এখনও দেখছি। তাতে নকশা করা হয়েছিলঃ 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্'।
It was narrated that Anas said:"The Messenger of Allah [SAW] wanted to write to the Romans, and they (the Companions) said: 'They do not read any letter unless it has a seal.' So he took a ring of silver and it is as if I can see its whiteness on his hand, and engraved on it (were the words): 'Muhammad Rasul Allah
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَنْبَأَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ وَفَصُّهُ حَبَشِيٌّ وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি তৈরি করান যার নগীনা ছিল হাবশী পাথরের এবং তাতে নকশা ছিল 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্'।
It was narrated from Anas that :The Prophet [SAW] put on a silver ring with and Ethiopian stone (Fass), on which the inscription was: "Muhammad Rasul Allah