মুহাম্মাদ ইবন হিশাম ইবন ঈসা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে নারী সুগন্ধি-ধোঁয়া নিয়েছে, সে যেন আমাদের সাথে ইশার জামাআতে শরীক না হয়।
It was narrated from Abu Hurairah that :The Messenger of Allah [SAW] said: "Any woman who has been perfumed with incense should not attend 'Isha' the later with us
কুতায়বা (রহঃ) ... যায়নাব সাফাফিয়্যা (রাঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে গমনের ইচ্ছায় বের হলে সে যেন সুগন্ধি স্পর্শ না করে।
It was narrated from Zainab Ath-Thaqafiyyah that:The Prophet [SAW] said: "Any one of you (women) who wants to go out to the Masjid should not go near any perfume
আহমদ ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহর স্ত্রী যয়নাব সাকাফিয়্যা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ যখন তুমি ইশার জামাআতের উদ্দেশ্যে বের হবে, তখন সুগন্ধি স্পর্শ করবে না।
It was narrated from Busr bin Sa'eed that Zainab, the wife of 'Abdullah, told him that :The Messenger of Allah [SAW] said to her: "If you go out to 'Isha' then do not touch any perfume