أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ لَعَنَ اللَّهُ الْمُتَوَشِّمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ أَلاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইব্রাহীম (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) বলতেনঃ আল্লাহ্ তা'আলা শরীরে দাগ সৃষ্টিকারিণী, চেহারার চুল উৎপাটনকারিণী এবং দাঁতে ফাঁকে সৃষ্টিকারিণী রমণীর উপর লা'নত করেছেন। শুনে রাখ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে লা'নত করেছেন, আমি তাদের লা'নত করব না?
It was narrated that Ibrahim said:"Abdullah used to say: 'May Allah curse the women who have tattoos done and Al-Mutanammisat, and have the women who have their teeth separated. Should I not curse those whom the Messenger of Allah [SAW] cursed?
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহ তা'আলা চেহারার পশম উৎপাটনকারিণী, দাঁতে ফাঁক সৃষ্টিকারিণী এবং উল্কি অঙ্কনকারিণী, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারিণীর উপর লা'নত করেছেন। এক নারী তাঁর নিকট এসে জিজ্ঞাসা করলোঃ আপনি কি এরূপ বলেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি কি তা বলবো না?
It was narrated that 'Abdullah said:"May Allah curse Al-Mutanammisat and their teeth separated, who have tattoos done, changing the creation of Allah." A woman came to him and said: "Are you the one who said such-and-such?" He said: "Why should I not say what the Messenger of Allah [SAW] said?