মূল লেখায় যান
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৫২০৯

দেখান
হাদিস ৫২০৯ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْخُوَارَزْمِيُّ، بِبَغْدَادَ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا الْعَوَّامُ بْنُ حَوْشَبٍ، عَنْ أَزْهَرَ بْنِ رَاشِدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَسْتَضِيئُوا بِنَارِ الْمُشْرِكِينَ وَلاَ تَنْقُشُوا عَلَى خَوَاتِيمِكُمْ عَرَبِيًّا ‏"‏ ‏.‏

মুজাহিদ ইবন মূসা খুওয়ারাযমী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মুশরিকদের আগুন হতে আলো গ্রহণ করবে না আর তোমরা তোমাদের আংটিতে আরবী নকশা করবে না।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah [SAW] said: 'Do not be so close to the Mushrikin that you can benefit from the light of their fires, and do not engrave Arabic (words) on your rings
সুনানে নাসায়ী ৫২০৯ Al-Albani: Daif · Abu Ghuddah: Daif · Zubair Ali Zai: Daif

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৫২০৮ সহিহ
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ سَيْفٍ الْحَرَّانِيُّ قَالَ حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا وَنَقَشَ عَلَيْهِ نَقْشًا قَالَ ‏ "‏ إِنَّا قَدِ اتَّخَذْنَا خَاتَمًا وَنَقَشْنَا فِيهِ نَقْشًا فَلاَ يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِهِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ أَنَسٌ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ فِي يَدِهِ ‏.‏

আবু দাউদ সুলায়মান ইবন সায়ফ হাররানী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান এবং তাতে একটা নকশা করান। এরপর তিনি বললেনঃ আমি আংটি বানিয়ে তাতে নকশা করিয়েছি। তোমাদের কেউ যেন ঐরূপ নকশা না করায়। আনাস (রাঃ) বলেন, আমি যেন তাঁর হাতে তার শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah [SAW] put on a ring, and he had some words inscribed on it. He said: 'We have put on a ring and have had some words engraved on it; no one of you should copy this inscription.'" Then Anas said: "It is as if I can see its whiteness on his hand
হাদিস ৫২১০ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ قَالَ عَلِيٌّ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا عَلِيُّ سَلِ اللَّهَ الْهُدَى وَالسَّدَادَ ‏"‏ ‏.‏ وَنَهَانِي أَنْ أَجْعَلَ الْخَاتَمَ فِي هَذِهِ وَهَذِهِ ‏.‏ وَأَشَارَ يَعْنِي بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى ‏.‏

মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আলী (রাঃ) বলেছেনঃ আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট হিদায়াত এবং সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক কামনা কর। আর তিনি আমাকে নিষেধ করেছেন এই-এই আঙ্গুলে আংটি পরতে। এরপর তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে।
It was narrated that Abu Burdah said:'Ali said: "The Messenger of Allah [SAW] said to me: 'O 'Ali, ask Allah for guidance and steadfastness,' and he forbade me from placing a ring on this one and this one' - and he pointed to his forefinger and middle finger
হাদিস ৫২০৭ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدِ اتَّخَذَ حَلْقَةً مِنْ فِضَّةٍ فَقَالَ ‏ "‏ مَنْ أَرَادَ أَنْ يَصُوغَ عَلَيْهِ فَلْيَفْعَلْ وَلاَ تَنْقُشُوا عَلَى نَقْشِهِ ‏"‏ ‏.‏

মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলে দেখা গেল, তাঁর হাতে একটি রূপার আংটি রয়েছে। তিনি বললেন, যার ইচ্ছা হয়, সে এইরূপ আংটি বানাতে পারে; কিন্তু এর উপর যে নকশা করা আছে, এরূপ নকশা যেন না করে।
It was narrated that Anas said:"The Messenger of Allah [SAW] came out wearing a silver ring. He said: 'Whoever wants to make a ring like this, let him do so, but do not put the same inscription