মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলে দেখা গেল, তাঁর হাতে একটি রূপার আংটি রয়েছে। তিনি বললেন, যার ইচ্ছা হয়, সে এইরূপ আংটি বানাতে পারে; কিন্তু এর উপর যে নকশা করা আছে, এরূপ নকশা যেন না করে।
It was narrated that Anas said:"The Messenger of Allah [SAW] came out wearing a silver ring. He said: 'Whoever wants to make a ring like this, let him do so, but do not put the same inscription
আলী ইবন মুহাম্মদ ইবন আলী মিসসীসী (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, বাহরায়ন থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো। সে সালাম করলে, তিনি তার সালামের জবাব দিলেন না। তার হাতে সোনার আংটি ছিল এবং পরনে ছিল রেশমী জুব্বা। সে উভয়টি খুলে ফেলল। তারপর এসে সালাম করল। এবার তিনি তার সালামের জবাব দিলেন। সে ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এইমাত্র আপনার নিকট উপস্থিত হয়েছিলাম, কিন্তু আপনি আমার প্রতি ভ্রুক্ষেপ করেন নি। তিনি বললেনঃ তখন তোমার হাতে ছিল একটি অঙ্গার। সে বললোঃ এখন আমি অনেক অঙ্গার এনেছি। তিনি বললেনঃ তুমি যা এনেছ, তা আমাদের নিকট হাররার পাথরখণ্ড হতে উত্তম নয়। তবে হ্যাঁ, তা পার্থিব সম্পদ বটে। সে বললোঃ তবে আমি কি দিয়ে আংটি বানাব? তিনি বললেনঃ লোহা, রূপা বা পিতলের রিং বানিয়ে নেবে।
It was narrated from Abu Sa'eed Al-Khudri:"A man came from Al-Bahrain to the Prophet [SAW] and greeted him with Salam, but he did not return his greeting. He was wearing a gold ring on his hand, and was wearing a silken Jubbah. He took them off, then he greeted him with Salam, and he returned his greeting. Then he said: 'O Messenger of Allah, I came to you just now, and you turned away from me.' He said: 'You had a coal of fire on your hand.' He said: 'Then I have brought many coals.' He said: 'What you have brought with you is no better for us than the stones of Al-Harrah, but it is a temporary convenience of this world.' He said: 'What should I use for a ring?' He said: 'A ring of iron or silver or brass
আবু দাউদ সুলায়মান ইবন সায়ফ হাররানী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান এবং তাতে একটা নকশা করান। এরপর তিনি বললেনঃ আমি আংটি বানিয়ে তাতে নকশা করিয়েছি। তোমাদের কেউ যেন ঐরূপ নকশা না করায়। আনাস (রাঃ) বলেন, আমি যেন তাঁর হাতে তার শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah [SAW] put on a ring, and he had some words inscribed on it. He said: 'We have put on a ring and have had some words engraved on it; no one of you should copy this inscription.'" Then Anas said: "It is as if I can see its whiteness on his hand
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي عَتَّابٍ، سَهْلِ بْنِ حَمَّادٍ ح وَأَنْبَأَنَا أَبُو دَاوُدَ، قَالَ { حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، قَالَ } حَدَّثَنَا أَبُو مَكِينٍ، قَالَ حَدَّثَنَا إِيَاسُ بْنُ الْحَارِثِ بْنِ الْمُعَيْقِيبِ، عَنْ جَدِّهِ، مُعَيْقِيبٍ أَنَّهُ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيدًا مَلْوِيًّا عَلَيْهِ فِضَّةٌ - قَالَ - وَرُبَّمَا كَانَ فِي يَدِي . فَكَانَ مُعَيْقِيبٌ عَلَى خَاتَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
আমর ইবন আলী (রহঃ) ... মু'আয়কীব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল লোহার, যাতে রূপা জড়ানো ছিল। তিনি বলেন, কোন সময় তা আমার হাতেও থাকতো। মু'আয়কীব (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির রক্ষক ছিলেন।
Iyas bin Al-Harith bin Al-Mu'aiqib narrated that his grandfather Mu'aiqib said:"The ring of the Prophet [SAW] was made of iron with silver twisted around it." He said: "And sometimes it was on my hand." And Mu'aiqib was the keeper of the ring of the Messenger of Allah [SAW]