আবু বকর ইবন আলী (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রৌপ্য নির্মিত। তিনি তা ডান হাতে পরতেন, এর নগীনা ছিল হাবশী পাথরের। তিনি তার নগীনা হাতের তালুর দিকে রাখতেন।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah [SAW] had a ring of silver which he wore on his right hand. It had an Ethiopian stone (Fass), and he used to wear the stone (Fass) next to his palm
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরূপার একটি আংটি তৈরি করান যার নগীনা ছিল হাবশী পাথরের, আর তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।
It was narrated from Anas that :The Prophet [SAW] wore a ring of silver with an Ethiopian stone (Fass), on which was inscribed (the phrase): "Muhammad Rasul Allah (Muhammad the Messenger of Allah)
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বুরায়দা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি আসলো, যার হাতে ছিল একটি লোহার আংটি। তিনি বললেনঃ তোমার হাতে দোযখীদের পোশাক দেখছি কেন? তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দিল। দ্বিতীয়বার যখন সে আসলো, তখন তার হাতে ছিল পিতলের আংটি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? তখন সে তা ফেলে দিল এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কী দিয়ে তৈরি করবো? তিনি বললেনঃ রূপা দিয়ে, আর তা এক মিসকাল পূর্ণ করবে না (অর্থাৎ যেন সাড়ে চার মাষা হতে কম হয়)।
Abdullah bin Buraidah narrated from his father that:A man came to the Prophet [SAW] and he was wearing an iron ring. He said: "Why do I see you wearing the jewelry of the people of Hell?" He threw it away, then he came and he was wearing a brass ring. He said: "Why do I notice the stench of idols from you?" So he threw it away, and said: "O Messenger of Allah, what should I use?" He said: "Silver, but it should not equal a Mithqal