মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... হুযায়ফা (রাঃ)-এর বােন হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সময় আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেনঃ হে নারী সমাজ! তোমরা কি রৌপ্য দ্বারা অলংকার বানাতে পার না? দেখ, তোমাদের যে নারীই স্বর্ণের অলংকার বানিয়ে তা (পরপুরুষকে) দেখায়, এজন্য তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে।
It was narrated from Rib'i, from his wife, that the sister of Hudhaifah said:"The Messenger of Allah [SAW] addressed us and said: 'O women, do you not have any silver to wear for adornment? For there is no woman among you who wears gold and shows it, but she will be punished because of it
আলী ইবন হুজর (রহঃ) ... হুযায়ফা (রাঃ) এর বোন হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে বললেনঃ হে নারী সমাজ! তোমরা কি রৌপ্য নির্মিত অলঙ্কার বানাতে পার না? দেখ, তোমাদের মধ্যে যে নারীই সোনার অলংকার পরিধান করে (পরপুরুষকে) দেখায়, তাকে এ কারণে অবশ্যই শাস্তি দেওয়া হবে।
It was narrated from Rib'i, from his wife, that the sister of Hudhaifah said:"The Messenger of Allah [SAW] addressed us and said: 'O women, do you not have any silver to wear for adornment? For there is no woman among you who wears gold and shows it, but she will be punished because of it
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সোনার হার ব্যবহার করে, তার গলায় কিয়ামতের দিন ঐরূপ আগুনের হার পরিয়ে দেয়া হবে। আর যে নারী কানে সোনার দুল পরে, কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তাকে ঐরূপ আগুনের রিং পরাবেন।
Asma' bint Yazid narrated that:The Messenger of Allah [SAW] said: "Any woman who puts on a necklace of gold, Allah will put something similar of fire around her neck. Any woman who puts earrings of gold on her ears, Allah, the Mighty and Sublime, will put earrings of fire on her ears on the Day of Resurrection
ওহাব ইবন বয়ান (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরের মহিলাদেরকে অলঙ্কার এবং রেশম পরিধান করতে নিষেধ করতেন। তিনি বলতেনঃ যদি তোমরা বেহেশতের অলঙ্কার এবং রেশম কামনা কর, তবে পৃথিবীতে তা পরিধান করো না।
Uqbah bin 'Amir narrated that:The Messenger of Allah [SAW] used to tell his wives not to wear jewelry and silk. He said: "If you want the jewelry and silk of Paradise, then do not wear them in this world