আমর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মাসউদের স্ত্রী যায়নাব সাকাফী (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেন যে, যখন সে ইশার সালাতের জন্য বের হয়, তখন যেন সুগন্ধি স্পর্শ না করে।
It was narrated from Zainab Ath-Thaqafiyyah, the wife of 'Abdullah, that:The Messenger of Allah [SAW] told her not to touch perfume if she wanted to go out to 'Isha' the later
আহমদ ইবন সাঈদ ইবন ইয়াকূব হিমসী (রহঃ) ... যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা মসজিদে আসতে চায়, সে যেন সুগন্ধির নিকটে না যায়।
It was narrated from Zainab Ath-Thaqafiyyah that :The Prophet of Allah [SAW] said: "If any one of you goes out to the Masjid, let her not go near perfume
আবূ বকর ইবন আলী (রহঃ) ... যায়নাব সাকাফী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কোন নারী ইশার নামাযের জন্য বের হয়, তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে।
It was narrated from Zainab Ath-Thaqafiyyah that:The Messenger of Allah [SAW] said: "If a woman goes out to (pray) 'Isha', let her not touch perfume
ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদের স্ত্রী যায়নাব (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা ইশার জামাআতে আসতে চায়, সে যেন সুগন্ধি না ছোঁয়।
It was narrated that Zainab, the wife of 'Abdullah, said:The Messenger of Allah [SAW] said: "If one of you wants to attend 'Isha' prayer, let her not touch perfume