ইসমাঈল ইবন ইয়াকূব সাবহী (রহঃ) ... ইয়ালা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম; তখন আমায় গায়ে ছিল খালূক। তখন তিনি আমাকে বললেনঃ হে ইয়ালা! তোমার স্ত্রী আছে কি? আমি বললাম, না। তিনি বললেনঃ যাও এটা ধুয়ে ফেল, আবার ধুয়ে ফেল, আবার ধুয়ে ফেল, আর লাগাবে না। ইয়ালা (রাঃ) বলেনঃ আমি ফিরে গিয়ে তা ধুয়ে ফেললাম, আবার ধুয়ে ফেললাম, আবার ধুলাম, এরপর আর তা লাগাইনি।
It was narrated that Ya'la said:"I passed by the Messenger of Allah [SAW] and I was wearing Khaluq. He said: 'O Ya'la, do you have a wife?' I said: 'No.' He said: 'Go and wash it off, then wash it off, then wash it off, and do not put it on again.' So I went and washed it off, then washed it off, then washed it off, and I did not put it on again
মুহাম্মদ ইবন নযর ইবন মুসাবির (রহঃ) ... ইয়ালা ইবন মুররা সাকাফী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন অবস্থায় দেখলেন, যখন আমার গায়ে খালূকের চিহ্ন ছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেনঃ হে ইয়ালা! তোমার কি স্ত্রী আছে? আমি বললাম, না, তিনি বললেনঃ এটা ধুয়ে ফেল, আর লাগাবে না; আবার ধুয়ে ফেল, আর লাগবে না, আবার ধুয়ে ফেল, পুনরায় লাগাবে না। তিনি বলেনঃ আমি তা ধুয়ে ফেললাম, আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, আর লাগালাম না। আবার ধুয়ে ফেললাম, আর লাগালাম না।
It was narrated that Ya'la bin Murrah Ath-Thaqafi said:"The Messenger of Allah [SAW] saw me wearing a little dab of Khaluq. He said: 'O Ya'la, do you have a wife?' I said: 'No.' He said: 'Wash it off and do not put it on again, then wash it off and do not put it on again, then wash it off and do not put it on again.' I said: 'So I washed it off, and did not put it on again, then I washed it off and did not put it on again, then I washed it off, and did not put it on again
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে, তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যাভিচারিণী।
It was narrated that Al-Ash'ari said:"The Messenger of Allah [SAW] said: 'Any woman who puts on perfume then passes by people so that they can smell her fragrance then she is an adulteress