মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইয়ালা ইবন মুররা (রাঃ) থেকে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যার কাপড়ে খালূকের চিহ্ন ছিল। তিনি তাকে বললেনঃ যাও, ধুয়ে ফেল, আবার ধুয়ে ফেল, আর কখনো লাগবে না।
It was narrated from Ya'la bin Murrah that:The Messenger of Allah [SAW] saw a man wearing Khaluq and said: "Go and wash it off, then wash it off, and do not put it on again
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইয়ালা ইবন মুররা (রাঃ) হতে বর্ণিত:
তিনি একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বের হন, যখন তার গায়ে খালূক লাগানো ছিল। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার কি স্ত্রী আছে? আমি বললামঃ না। তিনি বললেনঃ যাও, তা ধুয়ে ফেল; আবারও ধুয়ে ফেল এবং আর কখনও লাগাবে না।
It was narrated from Ya'la bin Murrah that:He passed by the Prophet [SAW] wearing Khaluq. He said to him: "Do you have a wife?" I said: "No." He said: "Wash it off, then wash it off, then do not put it on again
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ ظَبْيَانَ، عَنْ حُكَيْمِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِهِ رَدْعٌ مِنْ خَلُوقٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " اذْهَبْ فَانْهَكْهُ " . ثُمَّ أَتَاهُ فَقَالَ " اذْهَبْ فَانْهَكْهُ " . ثُمَّ أَتَاهُ فَقَالَ " اذْهَبْ فَانْهَكْهُ ثُمَّ لاَ تَعُدْ " .
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো, আর তখন তার কাপড় খালূক মিশ্রিত ছিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ যাও, তা ধুয়ে ফেল। সে তা ধুয়ে আসলো। তিনি আবার বললেনঃ যাও, ধুয়ে ফেল। সে আবার তা ধুয়ে আসল, তিনি বললেনঃ যাও ধুয়ে ফেল, আর লাগবে না।
It was narrated that Abu Hurairah said:"A man came to the Prophet [SAW] wearing a little dab of Khaluq." The Prophet [SAW] said to him: 'Go and scrub it off.' Then he came (again) and he said: 'Go and scrub it off.' Then he came to him (again) and he said: 'Go and scrub it off, and don't put it on again