أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سَأَلَهُ هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَمْ يَبْلُغْ ذَلِكَ إِنَّمَا كَانَ شَىْءٌ فِي صُدْغَيْهِ .
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
কাতাদা (রহঃ) তাকে জিজ্ঞাসা করলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছিলেন? তিনি বললেনঃ না, তাঁর খিযাব-এর প্রয়োজনই হয়নি। তাঁর তো কেবল কান সংলগ্ন চুলেই কিছুটা পাক ধরেছিল।
It was narrated from Qatadah :That he asked Anas: "Did the Messenger of Allah [SAW] dye his hair? He said: "His gray hair didn't go far, it was only a little at his temples
তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-কে দেখলাম তিনি তাঁর দাড়ি খালূক নামক সুগন্ধি দ্বারা রঞ্জিত করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ হে আবু আবদুর রহমান! আপনি আপনার দাড়ি খালুক দ্বারা রঞ্জিত করছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এর দ্বারা তাঁর দাড়ি রঞ্জিত করতে দেখেছি। তাঁর নিকট এর চাইতে অধিক কোন রং পছন্দনীয় ছিল না। তিনি এর দ্বারা তাঁর সকল কাপড় রং করতেন, এমনকি তাঁর পাগড়িও।
It was narrated that Zaid bin Aslam said:"I saw Ibn 'Umar dyeing his beard yellow with Khaluq and I said: 'O Abu 'Abdur-Rahman, are you dyeing your beard yellow with Khaluq?' He said: 'I saw the Messenger of Allah [SAW] dyeing his beard yellow with it, and there was no other kind of dye that was dearer to him than this. He used to dye all of his clothes with it, even his 'Imamah (turban)
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিযাব লাগাতেন না। তাঁর শুভ্রতা কিছু ছিল অধর-সংলগ্ন চুলে, কিছু কানের নিকট আর কিছু মাথায়।
It was narrated from Anas that:The Messenger of Allah [SAW] did not dye his hair; his gray hair were only a little beneath his lower lip and at his temples, and a little on his head