তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যত কিছু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।
It was narrated that Abu Dharr said:"The Messenger of Allah [SAW] said: 'The best things with which you can change gray hair are Henna and Katam
মুহাম্মাদ ইবন আব্দুর রহমান ইবন আশ'আস (রহঃ) ... আবূ যর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, এর মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।
It was narrated that Abu Dharr said:"I heard the Prophet [SAW] say: 'Some of the best things with which you can change gray hair are Henna and Katam
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।
It was narrated that 'Abdullah bin Buraidah said:"The Messenger of Allah [SAW] said: 'The best things with which you can change gray hair are Henna and Katam
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ যর (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক তার মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।
It was narrated that Abu Dharr said:"The Messenger of Allah [SAW] said: 'The best things with which you can change gray hair are Henna and Katam