ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আতিয়্যা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বনূ কুরায়যায় বন্দীদের মধ্যে ছিলাম। তারা পর্যবেক্ষণ করতো, যার (নাভির নিচের) চুল গজাত, তাকে হত্যা করতো, আর যার গজায় নি, তাকে ছেড়ে দিত, হত্যা করতো না।
It was narrated that 'Atiyyah said:'I was among the prisoners of Quraizah; we were examined, and whoever had grown (pubic) hair was killed, and whoever had not grown hair, he was allowed to live and was not killed
হাসান ইবন মুদরিক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রীতদাস যদি চুরি করে, তবে তাকে বিক্রি করে ফেলবে বিশ দিরহামের বিনিময়ে (বা অর্ধেক মূল্যে) হলেও।
It was narrated from Abu Hurairah that the Prophet said:"If a slave steals, then sell him, even for half price." (Hasan) Abu 'Abdur-Rahman (An-Nasai) said: 'Umar bin Abi Salamah is not strong in Hadith
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবন মুহায়রীয (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দকে চোরের হাত তার ঘাড়ে ঝুলিয়ে দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা সুন্নত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোরের হাত কেটে তার ঘাড়ে লটকে দিয়েছিলেন।
It was narrated that Ibn Muhairiz said; "I asked Fadalah bin 'Ubaid about hanging the hand (of the thief) from his neck, and he said:'It is Sunnah. The Messenger of Allah cut off a thief's hand then hung it from his neck."'(Daif)
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সফরে হাত কাটা যাবে না।
It was narrated that Junadah bin Abi Umayyah said:"I heard Busr bin Abi Artah say: 'I heard the Messenger of Allah say: Hand should not be cut off while traveling