তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী থেকে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন যিম্মীকে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ তার সুগন্ধ সত্তর বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
It was narrated from Al-Qasim bin Al-Mukhaimirah, from a man among the Companions of the Prophet, that the Prophet said:"Whoever kills a man from among Ahl Adh-Dhimmah.[2] he will not smell the fragrance of Paradise, and its fragrance may be detected from a distance of seventy years
হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন যিম্মীকে হত্যা করবে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতের সুবাস গ্রহণও হারাম করে দেবেন।
It was narrated that Abu Bakrah said:The Messenger of Allah said: "Whoever kills a Mu'ahad with no justification, Allah will forbid Paradise to him and he will not even smell its fragrance
আবদুর রহমান ইবন ইবরাহীম দুহায়ম (রহঃ) .... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন যিম্মীকে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ তার সুগন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
It was narrated that 'Abdullah bin 'Amr said:"The Messenger of Allah said: 'Whoever kills a person from among Ahl Adh-Dhimmah, he will not smell the fragrance of Paradise, and its fragrance may be detected from a distance of forty years
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عُيَيْنَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، قَالَ أَبُو بَكْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَتَلَ مُعَاهِدًا فِي غَيْرِ كُنْهِهِ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ " .
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন যিম্মীকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন।
Abu Bakrah said:"The Messenger of Allah said: 'Whoever kills a Mu'ahad with no justification, Allah will forbid Paradise to him