আমর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) বলেন, আমি, আম্মার এবং সা'দ বদরের দিন অংশীদার হলাম। সা'দ (রাঃ) তো দুইজন বন্দি ধরে আনলেন কিন্তু আমি এবং আমার কিছুই আনলাম না।
It was narratd that 'Abdullah said:"Sa'd, 'Ammar and I entered into a partnership on the Day of Badr, (agreeing to share) whatever was allotted to us. 'Ammar and I did not get anything. But sa'd got two prisoners
আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন ইসহাক (রহঃ) ... উসমান ইবন আফফান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যক্তি ক্রয় কর্জত, বিক্রয় কর্জত, উসূল কর্জত এবং আদায় কর্জত লোকের সাথে কোমল ব্যবহার করত।
It was narrated that 'Uthman bin 'Affan said:"The Messenger of Allah said: 'Allah, the Mighty and Sublime, admitted to paradise a man who was easygoing in buying and selling, in paying off debts and asking for repayment."' (Sahaih)
নূহ ইবন হাবীব (রহঃ) ... সালিম থেকে এবং তিনি তার পিতা [আবদুল্লাহ ইবন উমর (রাঃ)] থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গোলামের মধ্যে তার অংশ মুক্ত করে দেয়, তখন সে যেন অন্যের অংশও নিজের মাল দ্বারা মুক্ত করে দেয়, যদি তার নিকট গোলামের মূল্য পরিমাণ মাল থাকে।
It was narrated from Salim, from his father, that the Messenger of Allah said:"Whoever sets free his share of a slave should set him free completely from his own wealth, if he has enough wealth to cover the price of the slave
হিশাম ইবন আম্মার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি লোকদের কর্জ দিত; যখন সে কোন গরীবকে দেখতো, তখন সে তার চাকরকে বলতোঃ তাকে ক্ষমা করে দাও; হয়তো আল্লাহ্ তা'আলা এর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করবেন। এরপর লোকটির মৃত্যুর পর আল্লাহ্ তা'আলার দরবারে উপস্থিত হলে, আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দিলেন।
Abu Hurairah said:The prophet said: "A man used to lend to people, but if he realized that someone was going through hardship, he would say to his slave: 'Let him off, perhaps Allah, the Most High, will let us off.' And when he met Allah, He let him off