আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন ইসহাক (রহঃ) ... উসমান ইবন আফফান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যক্তি ক্রয় কর্জত, বিক্রয় কর্জত, উসূল কর্জত এবং আদায় কর্জত লোকের সাথে কোমল ব্যবহার করত।
It was narrated that 'Uthman bin 'Affan said:"The Messenger of Allah said: 'Allah, the Mighty and Sublime, admitted to paradise a man who was easygoing in buying and selling, in paying off debts and asking for repayment."' (Sahaih)
হিশাম ইবন আম্মার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি লোকদের কর্জ দিত; যখন সে কোন গরীবকে দেখতো, তখন সে তার চাকরকে বলতোঃ তাকে ক্ষমা করে দাও; হয়তো আল্লাহ্ তা'আলা এর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করবেন। এরপর লোকটির মৃত্যুর পর আল্লাহ্ তা'আলার দরবারে উপস্থিত হলে, আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দিলেন।
Abu Hurairah said:The prophet said: "A man used to lend to people, but if he realized that someone was going through hardship, he would say to his slave: 'Let him off, perhaps Allah, the Most High, will let us off.' And when he met Allah, He let him off
আমর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) বলেন, আমি, আম্মার এবং সা'দ বদরের দিন অংশীদার হলাম। সা'দ (রাঃ) তো দুইজন বন্দি ধরে আনলেন কিন্তু আমি এবং আমার কিছুই আনলাম না।
It was narratd that 'Abdullah said:"Sa'd, 'Ammar and I entered into a partnership on the Day of Badr, (agreeing to share) whatever was allotted to us. 'Ammar and I did not get anything. But sa'd got two prisoners
ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, এক ব্যক্তি কখনও কোন ভাল কাজ করেনি। তবে সে মানুষের সংগে বাকিতে কারবার করত আর তার প্রতিনিধিকে বলত, যেখানে কর্জদার নিঃস্ব গরীব হয়, সেখানে ছেড়ে দাও, মাফ করে দাও। হয়তো আল্লাহ তা'আলা আমাদের মাফ করে দেবেন। যখন সেই লোকের মৃত্যু হল, তখন আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কোন্ নেককাজ করেছ? সে ব্যক্তি বললঃ না, কিন্তু আমার এক চাকর ছিল, আমি লোকদেরকে কর্জ দিতাম, যখন আমি তাকে কর্জ উসূল করতে পাঠাতাম, তখন বলে দিতামঃ যদি সহজভাবে পাওয়া যায়, তবে তা নেবে আর যেখানে কষ্ট হয়, সেখানে ছেড়ে দেবে, ক্ষমা করে দেবে। তখন আল্লাহ্ তা'আলা বললেনঃ আমিও তোমাকে ক্ষমা করলাম।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah said:"There was a man who never did any good deed, but he used to lend to people and he would say to this messenger: "Take what can be paid easily and leave what is difficult, let them off, and perhaps Allah, the Mighty and Sublime, said to him: 'Did you ever do any good did? He said: No, but I had a slave and I used to lend to people. When I sent him to collect the debts I said to him: Take what can he paid easily and leave what is difficult; let them off, and perhaps Allah will let us off. Allah, the Most High, said: 'I have let you off