মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) .... ইবন আবু আম্মার (রহঃ) বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে হায়েনা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি আমাকে তা খাওয়ার অনুমতি দিলেন। আমি জিজ্ঞাসা করলামঃ এটা কি শিকার? তিনি বললেনঃ হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করলামঃ আপনি কি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
It was narrated that Ibn Abi 'Ammar said:"I asked Jabir bin 'Abdullah about hyenas and he told me to eat them. I said: 'Are they game (that can be hunted)? He said: 'Yes,' I said: 'Did you hear that from the Messenger of Allah?' He said: 'Yes
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ .
ইসহাক ইবন মানসূর ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবু সা'লাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দাঁতাল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
It was narrated from Abu Tha labah Al-Khushani that:the Prophet forbade eating any predator that has fangs
আমর ইবন আলী (রহঃ) ... সাবিত ইবন ওদীআ (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি গোসাপ (দব্ব) আনলে তিনি বললেনঃ একটি সম্প্রদায়ের আকৃতি পরিবর্তন করে দেয়া হয়েছিল। আল্লাহই ভাল জানেন (তা গোসাপ না অন্য কিছু)।
It was narrated from al-Bara bin Azib, from Thabnit bin Wadiah, that:a man brought a mastigure to the Prophet and he said? "A nation was transformed, and Allah knows best