Skip to content
2 October 2026 21 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 4321 Sahih
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، يُحَدِّثُ عَنْ ثَابِتِ بْنِ وَدِيعَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِضَبٍّ فَجَعَلَ يَنْظُرُ إِلَيْهِ وَيُقَلِّبُهُ وَقَالَ ‏ "‏ إِنَّ أُمَّةً مُسِخَتْ لاَ يُدْرَى مَا فَعَلَتْ وَإِنِّي لاَ أَدْرِي لَعَلَّ هَذَا مِنْهَا ‏"‏ ‏.‏

আমর ইবন ইয়াযীদ (রহঃ) ... সাবিত ইবন ওদীআ (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গোসাপ (দব্ব) নিয়ে উপস্থিত হলে তিনি তাকে ওলট-পালট করে দেখতে লাগলেন এবং বললেনঃ একটি সম্প্রদায়কে বিকৃত করা হয়েছিল। জানি না, শেষ পর্যন্ত তাদের কী হয়েছিল? আর আমি এটাও জানি না যে, এরা তাদের মধ্য হতে কিনা।
It was narrated that Thabit bin Wadi ah said:"A man brought a mastigure to the Messenger of Allah and he started looking at it, and turning it over. He said: 'A nation was transformed, it is not known what they did, and I do not know if this is one of them
Sunan an-Nasa’i 4321 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Hasan

More from this chapter

Whole chapter
Hadith 4320 Sahih
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مَنْصُورٍ الْبَلْخِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، سَلاَّمُ بْنُ سُلَيْمٍ عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ ثَابِتِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيِّ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَنَزَلْنَا مَنْزِلاً فَأَصَابَ النَّاسُ ضِبَابًا فَأَخَذْتُ ضَبًّا فَشَوَيْتُهُ ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخَذَ عُودًا يَعُدُّ بِهِ أَصَابِعَهُ ثُمَّ قَالَ ‏ "‏ إِنَّ أُمَّةً مِنْ بَنِي إِسْرَائِيلَ مُسِخَتْ دَوَابَّ فِي الأَرْضِ وَإِنِّي لاَ أَدْرِي أَىُّ الدَّوَابِّ هِيَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ قَدْ أَكَلُوا مِنْهَا - قَالَ - فَمَا أَمَرَ بِأَكْلِهَا وَلاَ نَهَى ‏.‏

সুলায়মান ইবন মানসূর (রহঃ) ... সাবিত ইবন ইয়াযীদ আনসারী (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। আমরা এক মনযিল অবতরণ করলে লোকে গোসাপ দেখতে পেল। আমি একটি গোসাপ ধরলাম। তারপর সেটি ভেজে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পেশ করলাম। তিনি একখণ্ড কাঠ নিয়ে তার আঙ্গুল গণনা শুরু করলেন। পরে বললেন, বনী ইসরাঈলের একদল লোককে সরীসৃপ জাতীয় প্রাণীতে রূপান্তরিত করা হয়েছিল। কিন্তু আমার জানা নেই তারা কোন জন্তু। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! লোক তোমরা তা খেয়েছে। সাবিত (রাঃ) বলেনঃ তিনি তা খেতে আদেশও করেন নি এবং নিষেধও করেন নি।
It was narrated that Thabit bin Yazid Al-Ansari said:"We were with the Prophet on a journey. We stopped to camp and the people caught some mastigures. I took a mastigure and grilled it, and brought it to the Prophet. He took a palm stalk, and started counting his fingers with it, and said: 'A nation from among the children of Israel was turned into beasts of the Earth, and I do not know what kind of animals they were, I said: 'O Messenger of Allah, the people have eaten some of them.' He did not tell them to eat it, and he did not forbid them from eating it
Sunan an-Nasa’i 4320 Open
Hadith 4322 Sahih
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنْ ثَابِتِ بْنِ وَدِيعَةَ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم بِضَبٍّ فَقَالَ ‏ "‏ إِنَّ أُمَّةً مُسِخَتْ وَاللَّهُ أَعْلَمُ ‏"‏ ‏.‏
আমর ইবন আলী (রহঃ) ... সাবিত ইবন ওদীআ (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি গোসাপ (দব্ব) আনলে তিনি বললেনঃ একটি সম্প্রদায়ের আকৃতি পরিবর্তন করে দেয়া হয়েছিল। আল্লাহই ভাল জানেন (তা গোসাপ না অন্য কিছু)।
It was narrated from al-Bara bin Azib, from Thabnit bin Wadiah, that:a man brought a mastigure to the Prophet and he said? "A nation was transformed, and Allah knows best
Sunan an-Nasa’i 4322 Open
Hadith 4319 Sahih
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ أَكْلِ الضِّبَابِ، فَقَالَ أَهْدَتْ أُمُّ حُفَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا فَأَكَلَ مِنَ السَّمْنِ وَالأَقِطِ وَتَرَكَ الضِّبَابَ تَقَذُّرًا لَهُنَّ فَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ أَمَرَ بِأَكْلِهِنَّ ‏.‏

যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) হতে বর্ণিত:

ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গোসাপ (দব্ব) সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, উম্মে হুফায়দ (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পনির, ঘি এবং গোসাপ (দব্ব) প্রেরণ করলে তিনি ঘি এবং পনির তো খান এবং গোসাপ অপছন্দ করে পরিহার করেন। যদি তা হারাম হতো, তবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হত না, আর তিনিও খেতে অনুমতি দিতেন না।
It was narrated from Ibn 'Abbas that:he was asked about eating mastigures. He said: "Umm Hufaid gave some cooking fat, cottage cheese, and mastigures to the Messenger of Allah and the ate some of the cooking fat and cottage cheese, but he did not eat the mastigures because he found them distasteful. If they were Haram they would not have been eaten at the table-spread of the Messenger of Allah and the would not have told others to eat them