তিনি বলেন, গ্রাম্য এক বেদুঈন একটি খরগোশ ভূনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসে এবং তা তার সামনে রাখে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে নিলেন, তা খেলেন না। কিন্তু অন্য লোকদেরকে খেতে বললেন। ঐ বেদুঈনও তা খাওয়া হতে বিরত থাকল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি খেলে না কেন? সে বললোঃ আমি প্রতি মাসে তিনটি রোযা রাখি। তিনি বললেনঃ যদি তুমি প্রত্যেক মাসে রোযা রাখ, তবে মাঝের তিন দিন (১৩, ১৪ ও ১৫ তারিখ) রাখবে।
It was narrated that Abu Hurairah said:"A Bedouin brought a rabbit to the Messenger of Allah that he had grilled and placed it before him. The messenger of Allah refrained from eating but he told the people to eat. The Bedouin also refrained from eating, and the Messenger of Allah said to him: 'What is keeping you from eating?' He said: 'I fast three days of each month.' He Said: "If you are going to fast, then fast the bright days (Al-Ghurr)
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ও মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মুরুভূমিতে বাস করে, সে কঠিন হয়ে যায় আর যে ব্যক্তি শিকারের পেছনে লেগে থাকে, সে অন্য সব কিছু ভুলে যায়, আর যে ব্যক্তি বাদশাহর সংশ্রবে থাকে, সে (দীনীভাবে) ফিতনায় পতিত হয়।
It was narrated from Ibn 'Abbas that the Prophet said:"Whoever lives in the desert, he becomes hard-hearted, and whoever follows game becomes preoccupied with it (and neglectful toward other duties), and whoever follows the ruler will put himself through trial."(Sahih) The wording is of Ibn Al-Muthanna
মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবুল হাওতাকিয়া (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, কাহা দিবসে আমাদের সাথে কে ছিল? আবু যর (রাঃ) বললেন, আমি ছিলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি খরগোশ আনা হল। যে ব্যক্তি সেটি এনেছিল, সে বললোঃ আমি এর স্রাব হতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন না। তিনি অন্যান্য লোককে খেতে বললেন। এ সময় এক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি রোযা রেখেছি। তিনি বললেনঃ তুমি কি রোযা রেখেছ? সে বললোঃ প্রতি মাসে তিনটি। রোযা। তিনি বললেনঃ তবে তুমি কেন আইয়ামে বীযের অর্থাৎ ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোযা রাখ না?
It was narrated that Ibn Al- Hawtakiyyah said:"Umar, May Allah be pleased with us on the day when we stopped at Al-Qaha?' Abu Dharr said: 'I was. A rabbit was brought to the Messenger Allah and the man who brought it said: I saw it bleeding (menstruating). The Prophet did not eat, then he said: "Eat." A man said: "I am fasting." He said: "What fast are you observing?" He said: "Three days each month" He said: "Why don't yo
আলী ইবন হুজর (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মি'রাযের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ যদি তার ধারাল অংশ লাগে, তবে তা খাবে, আর যদি তীরের পাশ লেগে থাকে, তবে তা মাওকূযা।
It was narrated that 'Adiyy bin Htim said:"I asked the Messenger of Allah about hunting with Mirad and he said: 'If the sharp edge hits (the game), then eat, but if the broad edge of it strikes it, then it has been killed by a blow