আলী ইবন হুজর (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মি'রাযের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ যদি তার ধারাল অংশ লাগে, তবে তা খাবে, আর যদি তীরের পাশ লেগে থাকে, তবে তা মাওকূযা।
It was narrated that 'Adiyy bin Htim said:"I asked the Messenger of Allah about hunting with Mirad and he said: 'If the sharp edge hits (the game), then eat, but if the broad edge of it strikes it, then it has been killed by a blow
হুসায়ন ইবন মুহাম্মদ যাররা' (রহঃ) ... ‘আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মি'রায দ্বারা শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ যদি তুমি তা তোমার তীরের ধারাল অংশ দ্বারা শিকার কর, তবে তা খাবে। আর যদি তুমি তাকে তীরের পার্শ্বদেশের আঘাতে শিকার করে থাক, তবে তা খাবে না।
It was narrated that 'Adiyy bin Hatim said:"I asked the Messenger of Allah about hunting with the Mirad and the said: 'If the sharp edge hits (the game), then eat, but if the broad edge of it strikes it, do not eat it
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ও মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মুরুভূমিতে বাস করে, সে কঠিন হয়ে যায় আর যে ব্যক্তি শিকারের পেছনে লেগে থাকে, সে অন্য সব কিছু ভুলে যায়, আর যে ব্যক্তি বাদশাহর সংশ্রবে থাকে, সে (দীনীভাবে) ফিতনায় পতিত হয়।
It was narrated from Ibn 'Abbas that the Prophet said:"Whoever lives in the desert, he becomes hard-hearted, and whoever follows game becomes preoccupied with it (and neglectful toward other duties), and whoever follows the ruler will put himself through trial."(Sahih) The wording is of Ibn Al-Muthanna
আমর ইবন আলী (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মি'রায দ্বারা শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি ঐ তীরের ধারাল অংশ লাগে, তবে তুমি তা খাবে, আর যদি তার পার্শ্ব দ্বারা আঘাত করে, তবে তুমি তা খাবে না। কেননা তখন তাকে মাওকূযা (পাথর, কাঠ ইত্যাদি দ্বারা যা ধারালো নয়, কোন জন্তুকে মারা) বলা হয়। তা খাবে না।
(It was narrated that Ash-Sha bi said:" I heard 'Adiyy bin Hatim say: 'I asked the Messenger of Allah about the Mirad and he said: "If the sharp point hits 9the game) then eat, bu