তিনি বলেন, যে ব্যক্তি তলোয়ার খাপমুক্ত করে, তারপর লোকের উপর তা চালায়, (সে নিহত হলে) তার রক্ত বৃথা যাবে।
It was narrated from Ibn Az-Zubair that:The Messenger of Allah [SAW] said: "Whoever unsheathes his sword and starts to strike the people with it, it is permissible to shed his blood
তিনি বলেন, আমি সুআয়দ ইবন মুকাররিন এর নিকট উপবিষ্ট ছিলাম, সে সময় তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি যুলুম-এর প্রতিরোধ করতে গিয়ে মারা যায়, সে শহীদ।
It was narrated that Abu Ja'far said:"I was sitting with Suwaid bin Muqarrin, and he said: The Messenger of Allah [SAW] said: "Whoever is killed defending himself against injustice, he is a martyr