আবূ বকর ইবন আলী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বীয় পিতাদের, মাতাদের এবং মূর্তির নামে কসম করো না। কেবল আল্লাহর নামেই শপথ করবে। আর তোমরা শপথ করো না, যদি না তোমরা সত্যবাদী হও।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah said: 'Do not swear by your fathers, nor by your mothers nor by the idols. Swear only by Allah, and do not swear unless you are sincere
আমর ইবন উসমান ইবন সাঈদ (রহঃ) .... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন, এরপর আমি আর কখনও এরূপ শপথ করিনি; নিজের থেকেও না এবং অন্যের থেকে বর্ণনাস্বরূপও না।
It was narrated from Salim, from his father, that he told him from 'Umar:"The Messenger of Allah said: 'Allah forbids you to swear by your forefathers.'" 'Umar said: "By Allah, I never swore by them again, whether saying it for myself or reporting it of others
কুতায়বা ও মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... সাবিত ইবন যাহহাক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে ঐরূপই হবে, যেরূপ সে বলেছে। কুতায়বা (রহঃ) তার হাদীসে (مُتَعَمِّدًا) (ইচ্ছাকৃত) শব্দ উল্লেখ করেছেন, আর ‘ইয়াযীদ (كَاذِبًا) (মিথ্যা) শব্দ বলেছেন। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করলো, আল্লাহ্ তা’আলা তাকে জাহান্নামের আগুনে ঐ বস্তু দ্বারা শাস্তি দিবেন।
It was narrated that Thabit bin Ad-Dahhak said:"The Messenger of Allah said: 'Whoever swears by a religion other than Islam, telling a lie, will be as he said.'" In his narration, Qutaibah said: "Intentionally." Yazid said: "Telling a lie will be as he said, and whoever kills himself with something. Allah will punish him with it in the Fire of Hell
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ ও সাঈদ ইবন আবদুর রহমান (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহর শপথ! এরপর থেকে আমি আর কখনও এরূপ শপথ করিনি; নিজের থেকেও ; অন্যের থেকে বর্ণনাস্বরূপও না।
It was narrated from 'Umar that the Prophet said:"Allah forbids you to swear by your forefathers." 'Umar said: "By Allah, I never swore by them again, whether saying it for myself or reporting of others