এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ আমি আমার ছেলেকে কিছু দান করেছি। আপনি এর সাক্ষী থাকুন। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ এই ছেলেকে যেমন দান করেছ, তাদেরকেও কি তেমন দান করেছ? সে বললোঃ না। তিনি বললেনঃ আমি (কি) যুলুমের সাক্ষী হবো?
It was narrated from 'Abdullah bin 'Utbah bin Mas'ud that a man came to the Prophet and said:"I have given a gift to my son, so bear witness." He said: "Do you have any other children?" He said: "Yes." He said: "Have you given them something like that which you have given him?" He said: "No." He said: "Shall I bear witness to unfairness?
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আমির (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে, বশীর ইবন সা'দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ আমার স্ত্রী, আমরা বিনত রাওয়াহা আমাকে তার ছেলে নুমানকে কিছু দান করতে বলছে; সে আরো বলছে যে, আমি যেন এ ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ একে যেমন দান করেছ, তাদেরকেও তেমন দান করেছ? তিনি বললেনঃ না। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে যুলুমের সাক্ষী রেখো না।
It was narrated that 'Amir said:"I was told that Bashir bin Sa'd came to the Messenger of Allah and said: 'O Messenger of Allah, my wife 'Amrah bint Rawahah told me to give a gift to her son Nu'man, and she told me to ask you to bear witness to that.' The Prophet said: 'Do you have any other children?' He said: 'Yes.' He said: 'Have you given them something like that which you have given to this one?' He said: 'No.' He said: 'Then do not ask me to bear witness to unfairness
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... মুসলিম ইবন সুবায়হ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নুমান ইবন বশীর (রাঃ)-কে আমি বলতে শুনেছি, আমার পিতা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলেন, আমাকে যা দান করেছেন, তাঁকে তার সাক্ষী করার জন্য। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি তালুর সাথে হাত একত্রিত করে ইশারা করে বললেন যে, তাদের মধ্যে সমতা রক্ষা করলে না কেন?
An-Nu'man bin Bashir said:"My father took me to the Prophet to ask him to bear witness to something that he had given to me. He said: 'Do you have any other children?' He said: 'Yes.' He gestured with his hand held horizontally like this, (saying): 'Why don't you treat them all equally?
তিনি বলেন, আমার মাতা আমার পিতার নিকট আমার জন্য কিছু দান চাইলে তিনি আমাকে তা দান করলেন। তখন আমার মাতা বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হবে না। তিনি [নুমান (রাঃ)] বলেন, আমার পিতা আমার হাত ধরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন। ঐ সময় আমি ছােট বালক ছিলাম। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এর মা, রওয়াহার কন্যা আমার নিকট কিছু দান চায় এবং এতে আপনি সাক্ষী থাকলে সে সন্তুষ্ট হবে। তখন তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে বশীর! এই ছেলে ব্যতীত তোমার আর কোন ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি একে যা দান করেছে তাদেরকেও কি এই দানের অনুরূপ দান করেছ? তিনি বললেনঃ না। তখন তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না, কারণ আমি যুলুমের সাক্ষী হই না।
It was narrated that An-Nu'man said:"My mother asked my father for a gift and he gave it to me. She said: 'I will not be contented until you ask the Messenger of Allah to bear witness.' So my father took me by the hand, as I was still a boy, and went to the Messenger of Allah. He said: 'O Messenger of Allah, the mother of this boy, the daughter of Rawahah, asked me for a gift, and she wanted me to ask you to bear witness to that.' He said: 'O Bashir, do you have any other child apart from this one?' He said: 'Yes.' He said: 'Have you given him gifts like that which you have given to this one?' He said: 'No.' He said: 'Then do not ask me to bear witness, for I will not bear witness to unfairness