Skip to content
1 October 2026 20 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 3683 Sahih
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَامِرٍ، قَالَ أُخْبِرْتُ أَنَّ بَشِيرَ بْنَ سَعْدٍ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي عَمْرَةَ بِنْتَ رَوَاحَةَ أَمَرَتْنِي أَنْ أَتَصَدَّقَ عَلَى ابْنِهَا نُعْمَانَ بِصَدَقَةٍ وَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ عَلَى ذَلِكَ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هَلْ لَكَ بَنُونَ سِوَاهُ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَأَعْطَيْتَهُمْ مِثْلَ مَا أَعْطَيْتَ لِهَذَا ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَلاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ ‏"‏ ‏.‏

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আমির (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে, বশীর ইবন সা'দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ আমার স্ত্রী, আমরা বিনত রাওয়াহা আমাকে তার ছেলে নুমানকে কিছু দান করতে বলছে; সে আরো বলছে যে, আমি যেন এ ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ একে যেমন দান করেছ, তাদেরকেও তেমন দান করেছ? তিনি বললেনঃ না। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে যুলুমের সাক্ষী রেখো না।
It was narrated that 'Amir said:"I was told that Bashir bin Sa'd came to the Messenger of Allah and said: 'O Messenger of Allah, my wife 'Amrah bint Rawahah told me to give a gift to her son Nu'man, and she told me to ask you to bear witness to that.' The Prophet said: 'Do you have any other children?' He said: 'Yes.' He said: 'Have you given them something like that which you have given to this one?' He said: 'No.' He said: 'Then do not ask me to bear witness to unfairness
Sunan an-Nasa’i 3683 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih Lighairihi · Zubair Ali Zai: Hasan

More from this chapter

Whole chapter
Hadith 3682 Sahih
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا يَعْلَى، قَالَ حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ، قَالَ سَأَلَتْ أُمِّي أَبِي بَعْضَ الْمَوْهِبَةِ فَوَهَبَهَا لِي فَقَالَتْ لاَ أَرْضَى حَتَّى أُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ فَأَخَذَ أَبِي بِيَدِي وَأَنَا غُلاَمٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ هَذَا ابْنَةَ رَوَاحَةَ طَلَبَتْ مِنِّي بَعْضَ الْمَوْهِبَةِ وَقَدْ أَعْجَبَهَا أَنْ أُشْهِدَكَ عَلَى ذَلِكَ ‏.‏ قَالَ ‏"‏ يَا بَشِيرُ أَلَكَ ابْنٌ غَيْرُ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَوَهَبْتَ لَهُ مِثْلَ مَا وَهَبْتَ لِهَذَا ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَلاَ تُشْهِدْنِي إِذًا فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ ‏"‏ ‏.‏

আবূ দাউদ (রহঃ) ... নু'মান (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমার মাতা আমার পিতার নিকট আমার জন্য কিছু দান চাইলে তিনি আমাকে তা দান করলেন। তখন আমার মাতা বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হবে না। তিনি [নুমান (রাঃ)] বলেন, আমার পিতা আমার হাত ধরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন। ঐ সময় আমি ছােট বালক ছিলাম। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এর মা, রওয়াহার কন্যা আমার নিকট কিছু দান চায় এবং এতে আপনি সাক্ষী থাকলে সে সন্তুষ্ট হবে। তখন তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে বশীর! এই ছেলে ব্যতীত তোমার আর কোন ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি একে যা দান করেছে তাদেরকেও কি এই দানের অনুরূপ দান করেছ? তিনি বললেনঃ না। তখন তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না, কারণ আমি যুলুমের সাক্ষী হই না।
It was narrated that An-Nu'man said:"My mother asked my father for a gift and he gave it to me. She said: 'I will not be contented until you ask the Messenger of Allah to bear witness.' So my father took me by the hand, as I was still a boy, and went to the Messenger of Allah. He said: 'O Messenger of Allah, the mother of this boy, the daughter of Rawahah, asked me for a gift, and she wanted me to ask you to bear witness to that.' He said: 'O Bashir, do you have any other child apart from this one?' He said: 'Yes.' He said: 'Have you given him gifts like that which you have given to this one?' He said: 'No.' He said: 'Then do not ask me to bear witness, for I will not bear witness to unfairness
Sunan an-Nasa’i 3682 Open
Hadith 3684 Sahih
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ عَامِرٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم - وَقَالَ مُحَمَّدٌ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم - فَقَالَ إِنِّي تَصَدَّقْتُ عَلَى ابْنِي بِصَدَقَةٍ فَاشْهَدْ فَقَالَ ‏"‏ هَلْ لَكَ وَلَدٌ غَيْرُهُ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ أَعْطَيْتَهُمْ كَمَا أَعْطَيْتَهُ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ أَأَشْهَدُ عَلَى جَوْرٍ ‏"‏ ‏.‏

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উতবা ইব্‌ন মাসউদ হতে বর্ণিত:

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ আমি আমার ছেলেকে কিছু দান করেছি। আপনি এর সাক্ষী থাকুন। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ এই ছেলেকে যেমন দান করেছ, তাদেরকেও কি তেমন দান করেছ? সে বললোঃ না। তিনি বললেনঃ আমি (কি) যুলুমের সাক্ষী হবো?
It was narrated from 'Abdullah bin 'Utbah bin Mas'ud that a man came to the Prophet and said:"I have given a gift to my son, so bear witness." He said: "Do you have any other children?" He said: "Yes." He said: "Have you given them something like that which you have given him?" He said: "No." He said: "Shall I bear witness to unfairness?
Sunan an-Nasa’i 3684 Open
Hadith 3681 Sahih
أَخْبَرَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ الأَنْصَارِيُّ، أَنَّ أُمَّهُ ابْنَةَ رَوَاحَةَ، سَأَلَتْ أَبَاهُ بَعْضَ الْمَوْهِبَةِ مِنْ مَالِهِ لاِبْنِهَا فَالْتَوَى بِهَا سَنَةً ثُمَّ بَدَا لَهُ فَوَهَبَهَا لَهُ فَقَالَتْ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ هَذَا ابْنَةَ رَوَاحَةَ قَاتَلَتْنِي عَلَى الَّذِي وَهَبْتُ لَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَا بَشِيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفَكُلُّهُمْ وَهَبْتَ لَهُمْ مِثْلَ الَّذِي وَهَبْتَ لاِبْنِكَ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَلاَ تُشْهِدْنِي إِذًا فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ ‏"‏ ‏.‏
মূসা ইবন আবদুর রহমান (রহঃ) ... নুমান ইবন বশীর আনসারী (রাঃ) থেকে বর্ণিত যে, তার মাতা, রাওয়াহার কন্যা তার পিতার কাছে তার মাল হতে তার পুত্রের জন্য কিছু দান দাবি করলেন। তিনি এক বছর পর্যন্ত এ ব্যাপারে টালবাহানা করতে লাগলেন। পরে ভাল মনে হলে তিনি তাকে দান করলেন। তিনি (নুমানের মা) বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হবে না। এরপর তিনি (নুমানের পিতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এর মা রওয়াহার কন্যা একে কিছু দান করার জন্য আমার সাথে ঝগড়া করায় আমি তাকে দান করেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বশীর! এই ছেলে ব্যতীত তোমার আরও ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ ও বললেনঃ তুমি এই ছেলেকে যেরূপ দান করেছ, সেরূপ তাদের সকলকে দান করেছ? তিনি বললেনঃ না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না। কেননা আমি যুলুমের সাক্ষী হই না।
An-Nu'man bin Bashir Al-Ansari narrated that his mother, the daughter of Rawahah, asked his father to give some of his wealth to her son. He deferred that for a year, then he decided to give it to him. She said:"I will not be pleased until you ask the Messenger of Allah to bear witness." He said: "O Messenger of Allah, the mother of this boy, the daughter of Rawahah, insisted that I give a gift to him." The Messenger of Allah said: "O Bashir, do you have any other children besides this one?" He said: "Yes." The Messenger of Allah said: "Have you given all of them a gift like that which you have given to this son of yours?" He said: "No." The Messenger of Allah said: "Then do not ask me to bear witness, for I will not bear witness to unfairness