তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযায়ফা-এর স্ত্রীকে আদেশ করেছেন, আবু হুযায়ফা-এর মাওলা সালিমকে দুধ পান করাবার জন্য। তাতে আবু হুযায়ফা-এর ক্ৰোধ প্রশমিত হবে, অতএব তিনি তাকে দুধ পান করালেন, আর তখন সে একজন বয়স্ক পুরুষ। রবী'আ বলেন, আর এটা ছিল সালিম-এর জন্য বিশেষ অনুমতি।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah commanded the wife of Abu Hudhaifah to breast-feed Salim, the freed slave of Abu Hudhaifah, so that the protective jealousy of Abu Hudhaifah would be dispelled. She breast-fed him when he was a man." (One of the narrators) Rabi'ah said: "That was a concession granted to Salim
আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একদা সাহলা বিনত সুহায়াল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে বললোঃ আমি আমার নিকট সালিম এর আগমনের কারণে আবু হুযায়ফা-এর চেহারায় ক্ৰোধের চিহ্ন দেখতেছি। তিনি বললেনঃ তাকে দুধ পান করিয়ে দাও। তিনি (সাহলা) বললেনঃ তাকে দুধ পান করাব কিভাবে, সে তো একজন বয়স্ক লোক? তিনি বললেন, আমি কি জানিনা যে সে একজন বয়স্ক পুরুষ? পরে তিনি (সাহলা) (তাকে দুধ পান করালেন এবং) এসে বললেন, যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন তার কসম! এরপর আমি আবু হুযায়ফা (রাঃ)-এর চেহারায় কোন ক্ৰোধ দেখিনি, যা আমার খারাপ লাগতো।
It was narrated that 'Aishah said:"Sahlah bint Suhail came to the Messenger of Allah and said: 'I see (displeasure) in the face of Abu Hudhaifah when Salim enters upon me.' The Messenger of Allah said: 'Breast-feed him.' She said: 'How can I breast-feed him when he is a grown man?' He said: 'Don't I know that he is a grown man?' Then she came after that and said: 'By the One Who sent you with the truth as a Prophet, I have never seen anything I dislike on the face of Abu Hudhaifah after that
হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, সাহলা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আগমন করে আরয করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! সালিম আমাদের নিকট আগমন করে, পুরুষ যা বুঝে, সেও তা বুঝে। আর পুরুষ যা জানে, সেও তা জানে। তিনি বললেনঃ তাকে দুধ পান করিয়ে দাও। তাহলে তুমি তার জন্য এভাবে হারাম হয়ে যাবে। রাবী আবু মুলায়কা (রহঃ) বলেন, এক বছর যাবত আমি অপেক্ষা করলাম, তা বর্ণনা করিনি। এরপর কাসেমের সাথে সাক্ষাৎ হলে সে বললো, তা বর্ণনা করো. ভয় করো না।
It was narrated that 'Aishah said:"Sahlah came to the Messenger of Allah and said: 'O Messenger of Allah, Salim enters upon us and he understands what men understand, and knows what men know.' He said: 'Breast-feed him, and you will become unlawful to him thereby.' (Ibn Abi Mulaikah, one of the narrators said:) For a year I did not narrate this, then I met Al-Qasim and he said: 'Narrate it and do not worry about it
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ حُمَيْدَ بْنَ نَافِعٍ، يَقُولُ سَمِعْتُ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، تَقُولُ سَمِعْتُ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ عَلَىَّ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَرْضِعِيهِ " . قُلْتُ إِنَّهُ لَذُو لِحْيَةٍ . فَقَالَ " أَرْضِعِيهِ يَذْهَبْ مَا فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ " . قَالَتْ وَاللَّهِ مَا عَرَفْتُهُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ بَعْدُ .
ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... মাখরামা ইবন বুকায়র তার পিতার সূত্রে বলেন, আমি হুমাইদ ইবন নাফি'কে বলতে শুনেছি যে, আমি যায়নব বিনত আবু সালামাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছিঃ সাহলা বিনত সুহায়াল (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আবু হুযায়ফা-এর চেহারায় ক্রোধের চিহ্ন দেখতেছি, আমার নিকট সালিম-এর আগমনের কারণে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তাকে দুধপান করিয়ে দাও। আমি বললামঃ সে তো দাড়িওয়ালা বয়স্ক লোক। তিনি বললেনঃ তাকে তুমি দুধ পান করিয়ে দাও। আবু হুযায়ফা-এর চেহারায় যে ক্রোধের চিহ্ন দেখতেছো তা দূর হয়ে যাবে। সাহলা (রাঃ) বলেনঃ আল্লাহর কসম! এরপর আবু হুযায়ফা (রাঃ)-এর চেহারায় আমি আর ক্রোধের চিহ্ন দেখিনি।
Zainab bint Abi Salamah said:"I heard 'Aisha, the wife of the Prophet say: 'Sahlah bint Suhail came to the Messenger of Allah and said: 'O Messenger of Allah, I see (displeasure) in the face of Abu Hudhaifah when Salim enters upon me.' The Messenger of Allah said: 'Breast-feed him.' She said: 'He has a beard.' He said: 'Breast-feed him, and that will take away (the displeasure) in the face of Abu Hudhaifah.' She said: 'By Allah, I never saw that on the face of Abu Hudhaifah after that