হান্নাদ ইবন সারী (রহঃ) ... মাসরূক (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলেন, তখন আমার নিকট এক ব্যক্তি উপবিষ্ট ছিল। এটা তার নিকট খারাপ লাগলো। আমি তার চেহারায় ক্রোধের লক্ষণ দেখতে পেলাম। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সে আমার দুধ-ভাই। তিনি বললেনঃ চিন্তা করে দেখ, কি ধরনের ভাই। অন্য সময় তিনি বলছেনঃ চিন্তা করে দেখ, কে তোমার দুধ-ভাই। এরপর তিনি বললেনঃ দুধপান ধর্তব্য হয় ক্ষুধা নিবারণের জন্য যা পান করা হয়।
It was narrated that Masruq said:"Aishah said: 'The Messenger of Allah entered upon me and there was a man sitting with me. He got upset about that, and I saw the anger in his face.' I said: "O Messenger of Allah, he is my brother through breast-feeding." He said: "Be careful who you count as your brothers" --or: "be careful who you count as your brothers through breast-feeding"-- "for the breast-feeding (which makes marriage prohibited) is from hunger
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বযী' (রহঃ) ... কাতাদা (রহঃ) বলেনঃ আমরা ইবরাহীম ইবন ইয়াযীদ নখয়ীকে দুধপান সম্বন্ধে প্রশ্ন করে লিখেছিলাম। উত্তরে তিনি লিখলেন, ‘শুরায়হ আমাদিগকে বর্ণনা করেছেন। আলী (রাঃ) এবং ইবন মাসউদ (রাঃ) বলতেনঃ দুধপান অল্প হোক অথবা অধিক হোক, তা বিবাহ হারাম করে। তার কিতাবে রয়েছে, আবু শা'সা মুহারিবী বর্ণনা করেছেন- আয়েশা (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ অল্প পরিমাণ পান করলে, তা হারাম করে না।
Sa'eed narrated from Qatadah:"We wrote to Ibrahim bin Yazid An-Nakha'i asking him about breast-feeding. He wrote back saying that Shuraih had narrated that 'Ali and Ibn Mas'ud used to say: 'A little or a lot of breast-feeding makes marriage prohibited.'" In his book, it said that Abu Ash-Sha'tha' Al-Muharibi narrated that 'Aishah had told him that the Prophet of Allah used to say: "Suckling (Al-Khatfah) once or twice does not make (marriage) prohibited
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا وَأَنَّهَا سَمِعَتْ رَجُلاً يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُرَاهُ فُلاَنًا " . لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ . قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَوْ كَانَ فُلاَنٌ حَيًّا - لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ - دَخَلَ عَلَىَّ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا يُحَرَّمُ مِنَ الْوِلاَدَةِ " .
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আমরাহ (রহঃ) হতে বর্ণিত:
আয়েশা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট ছিলেন, এমন সময় তিনি শুনতে পেলেন, এক ব্যক্তি হাফসা (রাঃ)-এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। আয়েশা (রাঃ) বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার মনে হয় সে অমুক ব্যক্তি, যিনি হাফসার দুধ সম্পর্কের চাচা। আয়েশা (রাঃ) বলেন, আমি বললামঃ যদি অমুক ব্যক্তি জীবিত থাকতো, সেও আমার দুধ সম্পর্কের চাচা হতো, আমার কাছে আসতো। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জন্মগত সম্পর্কে যা হারাম হয়, দুধ পানের সম্পর্কও তাকে হারাম করে দেয়।
It was narrated from 'Amrah that 'Aishah told her that the Messenger of Allah was with her, and she heard a man asking permission to enter Hafsah's house. 'Aishah said:"I said: 'O Messenger of Allah, there is a man asking permission to enter your house.' The Messenger of Allah said: 'I think it is so-and-so the paternal uncle of Hafsah through breast-feeding.' 'Aishah said: If so-and-so (her own paternal uncle through breast-feeding) were alive, would he be allowed to enter upon me?' The Messenger of Allah said: 'What becomes unlawful (for marriage) through breast-feeding is that which becomes unlawful through birth