মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বযী' (রহঃ) ... কাতাদা (রহঃ) বলেনঃ আমরা ইবরাহীম ইবন ইয়াযীদ নখয়ীকে দুধপান সম্বন্ধে প্রশ্ন করে লিখেছিলাম। উত্তরে তিনি লিখলেন, ‘শুরায়হ আমাদিগকে বর্ণনা করেছেন। আলী (রাঃ) এবং ইবন মাসউদ (রাঃ) বলতেনঃ দুধপান অল্প হোক অথবা অধিক হোক, তা বিবাহ হারাম করে। তার কিতাবে রয়েছে, আবু শা'সা মুহারিবী বর্ণনা করেছেন- আয়েশা (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ অল্প পরিমাণ পান করলে, তা হারাম করে না।
Sa'eed narrated from Qatadah:"We wrote to Ibrahim bin Yazid An-Nakha'i asking him about breast-feeding. He wrote back saying that Shuraih had narrated that 'Ali and Ibn Mas'ud used to say: 'A little or a lot of breast-feeding makes marriage prohibited.'" In his book, it said that Abu Ash-Sha'tha' Al-Muharibi narrated that 'Aishah had told him that the Prophet of Allah used to say: "Suckling (Al-Khatfah) once or twice does not make (marriage) prohibited
আবদুল্লাহ ইবন সাব্বাহ্ (রহঃ) ... উম্মে ফযল (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুধপান সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ একবার, দু’বার পান করা হারাম করে না। কাতাদা (রহঃ) একবার, দু'বার স্তন চোষণ করায় বিবাহ হারাম হয় না ।
It was narrated from Umm Fadl that the Prophet of Allah was asked about breast-feeding and said:"Suckling (Al-Imlajah) once or twice does not make (marriage) prohibited." And (one of the narrators) Qatadah said (in his narration): "Suckling (Al-Massah) once or twice does not make (marriage) prohibited