মুহাম্মদ ইবন আলা (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে খরচাদি বহন করতে সক্ষম, সে যেন বিবাহ করে। অনুরূপ পূর্ণ হাদীস বর্ণনা করলেন।
Narrated 'Abdullah:
It was narrated that 'Abdullah said: "The Messenger of Allah said to us: 'O young men, whoever among you can afford it, let him get married,'" and he quoted the same hadith
মুহাম্মাদ ইন মানসূর (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেনঃ হে যুবক দল! তোমাদের মধ্যে যে খরচ বহন করতে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কেননা তা চক্ষু সংযতকারী এবং লজ্জাস্থানের হেফাজতকারী। আর যে অসমর্থ, সে যেন রোযা রাখে; রোযা তার যৌন উত্তেজনা নিয়ন্ত্রক।
Narrated 'Abdullah:
It was narrated that 'Abdullah said: "The Messenger of Allah said to us: 'O young men, whoever among you can afford it, let him get married, for it is more effective in lowering the gaze and guarding chastity, and whoever cannot then he should fast, for it will be a restraint (wija') for him
আহমদ ইবন হারব (রহঃ) ... আলকামা (রহঃ) বলেন, আমি মিনায় আব্দুল্লাহ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তাঁর সাথে উসমান (রাঃ)-এর সাক্ষাত হলো, তিনি তার নিকট দাঁড়িয়ে তাকে বলতে লাগলেনঃ হে আবু আব্দুর রহমান! আমি কি তোমাকে একজন যুবতী মেয়ে বিবাহ করাব? হয়তো তার সংস্পর্শে তোমার বিগত যৌবনের কিছুটা ফিরিয়ে দেবে। আব্দুল্লাহ্ (রাঃ) বললেন, তুমি তো একথা বললে, অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেগকে বলেছেনঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে।
Narrated 'Alqamah:
It was narrated that 'Alqamah said: "I was walking with 'Abdullah in Mina and he was met by 'Uthman who stood with him and spoke with him. He said: 'O Abu Abdur-Rahman! Shall I not marry you to a young girl? Perhaps she will remind you of when you were younger?' 'Abdullah said: 'As you say that (it reminds me that) the Messenger of Allah said to us: O young men, whoever among you can afford it, let him get married
হারূন ইবন ইসহাক হামদানী আল কূফী (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনঃ তোমাদের যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ রাখে, সে যেন বিবাহ করে; আর যে ব্যক্তি অসমর্থ, সে যেন রোযা রাখে। ইহা তার যৌন শক্তির নিয়ন্ত্রক। আবু আব্দুর রহমান বলেনঃ এ হাদীসের আসওয়াদ বর্ণনাকারী মাহফুজ নয়।
Narrated 'Alqamah:
It was narrated from 'Alqamah and Al-Aswad that 'Abdullah said: "The Messenger of Allah said to us: 'Whoever among you can afford it, let him get married, and whoever cannot then he should fast, for it will be a restraint (wija') for him.'" Abu Abdur-Rahman said: (The mention of) Al-Aswad in this hadith is not preserved