তিনি বলেনঃ আমরা সকাল বেলা মিনা হতে আরাফার দিকে গমন করলাম। আমাদের কেউ কেউ ছিল তালবিয়া পাঠকারী, আর কেউ কেউ ছিল তাকবীর পাঠকারী।
It was narrated that Ibn Umar said:"We left for Arafat with the Messenger of Allah, and some of us were reciting the Talbiyah and some reciting the Takbir
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ভোরে মিনা হতে আরাফার দিকে গমন করলাম, আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া পড়ছিল; আর কেউ কেউ তাকবীর বলছিল।
It was narrated that Ibn Umar said:"We left Mina with the Messenger of Allah for AArafat, and some of us were reciting the Talbiyah and some reciting the Takbir
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মুহাম্মদ ইবন আবু বকর আস-সাকাফী (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ)-এর সঙ্গে সকাল বেলা মিনার দিকে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তালবিয়ায় কি করতেন? তিনি বললেনঃ যে তালবিয়া পড়তো, সে তালবিয়া পড়তো; তাকে কেউ বাধা দিত না ; আর যে তাকবীর বলতো, সে তাকবীর বলতো, তাকেও কেউ বাধা দিত না।
Muhammad bin Abi Bakr Ath-Thaqafi narrated:"When we were leaving Mina for Arafat, I said to Anas: 'What did you do for the Talbiyah with the Messenger of Allah on this day?' He said 'Those who recited the Talbiyah did so, and no one criticized them, and those who recited the Takbir did so, and no one criticized them
মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম ও আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সালাম (রহঃ) ... আবদুল আযীয ইবন রুফাই (রহঃ) বলেনঃ আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু স্মরণ রেখেছেন, তা আমাকে বলুন, তিনি তারবিয়ার দিন জোহরের সালাত কোথায় আদায় করেন? তিনি বললেনঃ মিনায়। আমি বললামঃ মিনা হতে প্রত্যাবর্তনের দিন আসর কোথায় আদায় করেন? তিনি বললেনঃ আবতাহে অর্থাৎ মুহাসাবে।
It was narrated that Abdul-Aziz bin Rafi said:"I asked anas bin Malik: 'Tell me of something that you learned from the Messenger of Allah; where did he pray Zuhr on the day of At-Tarwiyah?' He said: 'In Mina.' I said: 'Where did he pray Asr on the day of An-Nafr?' He said: 'In Al-Abtah