মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম ও আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সালাম (রহঃ) ... আবদুল আযীয ইবন রুফাই (রহঃ) বলেনঃ আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু স্মরণ রেখেছেন, তা আমাকে বলুন, তিনি তারবিয়ার দিন জোহরের সালাত কোথায় আদায় করেন? তিনি বললেনঃ মিনায়। আমি বললামঃ মিনা হতে প্রত্যাবর্তনের দিন আসর কোথায় আদায় করেন? তিনি বললেনঃ আবতাহে অর্থাৎ মুহাসাবে।
It was narrated that Abdul-Aziz bin Rafi said:"I asked anas bin Malik: 'Tell me of something that you learned from the Messenger of Allah; where did he pray Zuhr on the day of At-Tarwiyah?' He said: 'In Mina.' I said: 'Where did he pray Asr on the day of An-Nafr?' He said: 'In Al-Abtah
মুহাম্মদ ইবন হাতিম ইবন নুযায়ম (রহঃ) ... মুহাম্মদ ইবন ইবরাহীম তায়মী তাদের মধ্য হতে একজন লোকের মাধ্যমে বর্ণনা করেন, যার নাম আবদুর রহমান ইবন মুয়ায (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আমাদের উদ্দেশ্যে খুৎবা দিলেন, আল্লাহ আমাদের কান খুলে দিলেন এবং আমরা তিনি যা বলেছিলেন, তা শুনেছিলাম। অথচ আমরা ছিলাম আমাদের মনযিলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হজ্জের আহকাম শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি কংকর নিক্ষেপ করা পর্যন্ত পৌছলেন, তখন বললেনঃ দু' আঙ্গুলে পাথর টুকরো নিয়ে তা নিক্ষেপ করবে। আর মুহাজিরদের মসজিদের সামনে থাকতে আদেশ করলেন এবং আনসারদের মসজিদের শেষভাগে থামতে আদেশ করলেন।
It was narrated from Muhammad bin Ibrahim At-Taimi that a man amonth them who was called Abdulr-Rahman bin Muadh said:The Messenger of Allah addressed us in Mina, and Allah enabled us to hear hwat he said when we were in our encampments. The Prophet started to teach them their rituals until he reached the Himar (Stoning the pillars), and he said: look for pebbles the size of date stones or fingertips. And he told the Muhajirun to camp in front of the Masjid and the Ansar to camp behind the Masjid
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ভোরে মিনা হতে আরাফার দিকে গমন করলাম, আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া পড়ছিল; আর কেউ কেউ তাকবীর বলছিল।
It was narrated that Ibn Umar said:"We left Mina with the Messenger of Allah for AArafat, and some of us were reciting the Talbiyah and some reciting the Takbir
মুহাম্মদ ইবন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আমর আনসারী হতে বর্ণিত:
তিনি বলেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) আমার কাছে আসলেন, তখন আমি মক্কার পথে একটি বৃক্ষের নীচে অবস্থানরত ছিলাম। তিনি আমাকে বললেন, আপনাকে এ বৃক্ষের নীচে কিসে অবতরণ করালো? আমি বললামঃ এর ছায়া আমাকে এখানে অবতরণ করতে আকৃষ্ট করেছে। তখন আবদুল্লাহ বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি মিনার দু'টি পাহাড়ের মধ্যস্থলে থাকবে এবং তিনি তার হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন, তখন সেখানে একটি উপত্যকা দেখতে পাবে। যাকে 'সুরিয়াবা' বলা হয়- হারিসের বর্ণনায় আছে একে ‘সারার' বলা হয়, তাতে একটি প্রকাণ্ড বৃক্ষ রয়েছে, যার নীচে সত্তরজন নবী জন্মগ্রহণ করেন।
It was narrated from Muhammad bn Imran Al-Ansari that his father said:"Abdullah bin Umar came to me when I had stopped beneath a large tree on the way to Makkah. He said: 'Why did you stop beneath this tree?' I said: 'Because of its shade.' Abdullah said: 'The Messenger of Allah said: If you are between the two mountains of Mina - and he pointed with his hand toward the east - there is a valley there called As-Surrabah according to the narration of Al-Harith: Called As-Surar - in which there is large tree beneath which seventy prophets were born." (Daif)