রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সওয়ারীর উপর থেকে বায়তুল্লাহর তাওয়াফ করেছেন, যখন তিনি হাজরে আসওয়াদের নিকট পৌছতেন, তখন তার দিকে (লাঠি দিয়ে) ইঙ্গিত করতেন।
It was narrated from Abdullah bin Abbas that:the Messenger of Allah used to circumambulate the House on his mount, and when he reached the Corner be pointed to it." (Sahih) Chpater 161. They Saying Of Allah, The Mighty And Sublimse: "Take Your Adornment To Every Masjid
ইউনুস ইবন আবদুল আ'লা ও সুলায়মান ইবন দাঊদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করেন এবং হাজরে আসওয়াদ লাঠি দ্বারা স্পর্শ করেন।
It was narrated from Abdullah bin Abbas that:the Messenger of Allah circumambulated (the Kabah) during the Farewell Pilgrimage on a camel, touching the Corner with a crook-ended stick
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ মহিলারা উলঙ্গ অবস্থায় কা'বার তাওয়াফ করতাে এবং তারা বলতোঃ الْيَوْمَ يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ وَمَا بَدَا مِنْهُ فَلَا أُحِلُّهُ আজ লজ্জাস্থানের সব কিংবা অংশ বিশেষ খােলা থাকবে (তাওয়াফের প্রয়ােজনে)। অতএব, এর প্রতি নজর করা কারাের জন্য আমরা হালাল মনে করি না। তিনি বলেনঃ তখন আল্লাহর বাণী অবতীর্ণ হলােঃ হে আদম সন্তানগণ! তােমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। (সূরা আ'রাফঃ ৩১)।
It was narrated from Saeed bin Jubair that Ibn Abbas said:"Women used to circumambulate the Kabah naked, saying: 'Today some, or all of it will appear And whatever appers I don't make is permissible.' Then the following was revealed: 'O Children of Adam! Take your adornment to every Masjid
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَا تَرَكْتُ اسْتِلاَمَ الْحَجَرِ فِي رَخَاءٍ وَلاَ شِدَّةٍ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ .
ইমরান ইবন মূসা (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করতে দেখেছি, তখন থেকে আমি তাকে স্পর্শ ও চুম্বন করতে ছাড়িনি, অনুকূল ও প্রতিকূল যে কোন অবস্থায়।
It was narrated that Ibn Umar said:"Since I saw the Messenger of Allah touch it, I did not fail to touching the Stone whether it was easy or difficult