ইউনুস ইবন আবদুল আ'লা ও সুলায়মান ইবন দাঊদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করেন এবং হাজরে আসওয়াদ লাঠি দ্বারা স্পর্শ করেন।
It was narrated from Abdullah bin Abbas that:the Messenger of Allah circumambulated (the Kabah) during the Farewell Pilgrimage on a camel, touching the Corner with a crook-ended stick
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَا تَرَكْتُ اسْتِلاَمَ الْحَجَرِ فِي رَخَاءٍ وَلاَ شِدَّةٍ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ .
ইমরান ইবন মূসা (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করতে দেখেছি, তখন থেকে আমি তাকে স্পর্শ ও চুম্বন করতে ছাড়িনি, অনুকূল ও প্রতিকূল যে কোন অবস্থায়।
It was narrated that Ibn Umar said:"Since I saw the Messenger of Allah touch it, I did not fail to touching the Stone whether it was easy or difficult
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সওয়ারীর উপর থেকে বায়তুল্লাহর তাওয়াফ করেছেন, যখন তিনি হাজরে আসওয়াদের নিকট পৌছতেন, তখন তার দিকে (লাঠি দিয়ে) ইঙ্গিত করতেন।
It was narrated from Abdullah bin Abbas that:the Messenger of Allah used to circumambulate the House on his mount, and when he reached the Corner be pointed to it." (Sahih) Chpater 161. They Saying Of Allah, The Mighty And Sublimse: "Take Your Adornment To Every Masjid
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... নাফি (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ আমি যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ নামক রুকনদ্বয় স্পর্শ করতে দেখেছি, তখন হতে আমি অনুকূল ও প্রতিকূল যে কোন অবস্থায় উক্ত রুকনদ্বয় স্পর্শ করতে ছাড়িনি।
It was narrated that Nafi said:"Abdullah, may Allah be pleased with him, said: "I have not failed to touch these two corners since I saw the Messenger of Allah touching them, the Yemeni Corner and Black Stone, either when it is difficult or when it is easy