أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَمْ يُصَلِّ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ وَلَكِنَّهُ كَبَّرَ فِي نَوَاحِيهِ .
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'বায় সালাত আদায় করেন নি, বরং তিনি চারপাশে তাকবীর বলেছেন।
It was narrated that Ibn Abbas said:"The Prophet did not pray inside the Kabah, but he recited the Takbir in its corners." (Sahih) Chatper 131. Dhikr And Supplication Inside The House
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমার ইচ্ছা হতো কা'বায় প্রবেশ করে তাতে সালাত আদায় করতে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে আমাকে হিজরে প্রবেশ করিয়ে বললেনঃ যখন তুমি কাবায় প্রবেশ করতে ইচ্ছা করেছ, তখন এখানে সালাত আদায় কর, কেননা এটি কাবারই এক অংশ। কিন্তু তোমার গোত্র যখন একে নির্মাণ করে, তখন তাকে সংক্ষিপ্ত করেন।
It was narrated that Aishah said:"I wanted to enter the House and pray therein, so the Messenger of Allah took me by the hand and took me into the Hijr and said: 'If you want to enter the House, then pray here, for it is part of the House, but your people made it too small when they built it.'" (Sahih) Chatper 130. Reciting The Takbir In the Corners Of the Kabah
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... উসামা ইবন যায়ীদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'বা গৃহে প্রবেশ করলেন। বিলাল (রাঃ)-কে আদেশ করলে তিনি দরজা বন্ধ করে দিলেন, সে সময় কা'বা ঘর ছয়টি স্তম্ভের উপর ছিল। তিনি যেতে যেতে যখন কা'বা ঘরের দরজা সংলগ্ন স্তম্ভদ্বয়ের মধ্যে পৌঁছলেন, তখন আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। তাঁর নিকট প্রার্থনা করলেন এবং ক্ষমা চাইলেন। তারপর কা'বার প্রত্যেক স্তম্ভের কাছে গেলেন এবং সে সবের সামনে তাকবীর তাহলীল এবং তাসবীহ পাঠ করলেন। এরপর কা'বার পেছনের দিকে এসে সামনে দাঁড়ালেন, সেখানে ললাট ও গাল রাখলেন এবং আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন এবং তাঁর নিকট চাইলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। এরপর তিনি বের হয়ে কা'বার দিকে মুখ করে দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর প্রত্যাবর্তন করে বললেনঃ এই কিবলা, এই কিবলা।
It was narrated from Usmah bin Zaid that:he and the Messenger of Allah entered the House, and he told Bilal to shut the door. At that time the House was built on six pillars. He waled forward until, when he was between the two columns that are on the either side of the door of the Kabah, he sat down, praised Allah, asked of him, and prayed for forgiveness. Then he god up, and went to the back wall of the Kabah, placed his face and cheek against it and praised Allah, asked of Him, and prayed for forgiveness. Then he went to each corner of the Kabah and fced it, reciting the Takbir, the Tahlil and Tasbih, praising Allah, asking of Him and praying for forgiveness. Then he came out and prayed two Rakahs facing the front of the Kabah, then he moved away and said: "This is the Qiblah, this is the Qiblah
আহমদ ইবন সাঈদ রুবাতী (রহঃ) ... আবদুল হামিদ ইবন জুবায়র (রহঃ) তার ফুফু সফিয়া বিনত শায়বা সূত্রে বলেছেন, আমাদের কাছ আয়েশা (রাঃ) বলেছেন যে, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি কা'বায় প্রবেশ করবো না? তিনি ইরশাদ করলেন, তুমি হিজারে প্রবেশ কর। কেননা, তা কা'বারই অংশ।
Aisha said:"I said: 'O Messenger of Allah! Can I not enter the House?' He said: 'Enter the Hijr for it is part of the House