আহমদ ইবন সাঈদ রুবাতী (রহঃ) ... আবদুল হামিদ ইবন জুবায়র (রহঃ) তার ফুফু সফিয়া বিনত শায়বা সূত্রে বলেছেন, আমাদের কাছ আয়েশা (রাঃ) বলেছেন যে, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি কা'বায় প্রবেশ করবো না? তিনি ইরশাদ করলেন, তুমি হিজারে প্রবেশ কর। কেননা, তা কা'বারই অংশ।
Aisha said:"I said: 'O Messenger of Allah! Can I not enter the House?' He said: 'Enter the Hijr for it is part of the House
হান্নাদ ইবন সারি (রহঃ) ... ইবন যুবায়র (রাঃ) বলেছেনঃ আমি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যদি কুফরের সাথে মানুষের যুগ নিকটবর্তী না হতো, আর আমার কাছে এমন সম্পদও নেই যা আমাকে শক্তি যোগায়, আর তা যদি থাকতো, তাহলে আমি হিজর হতে আরও পাঁচ হাত এতে মিলাতাম এবং এর একটি দরজা রাখতাম, যা দিয়ে লোক প্রবেশ করতো। আর একটি দরজা রাখতাম, যা দিয়ে লোক তা হতে বের হতো।
Aishah said:"The Prophet said: 'Were it not for the fact that the people have recently left disbelief, and that I do not have enough funds to enable me to build it. I would have incorporated five cubits of the Hijr in it, and given it a door through which the people could enter, and another door through which they exit
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমার ইচ্ছা হতো কা'বায় প্রবেশ করে তাতে সালাত আদায় করতে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে আমাকে হিজরে প্রবেশ করিয়ে বললেনঃ যখন তুমি কাবায় প্রবেশ করতে ইচ্ছা করেছ, তখন এখানে সালাত আদায় কর, কেননা এটি কাবারই এক অংশ। কিন্তু তোমার গোত্র যখন একে নির্মাণ করে, তখন তাকে সংক্ষিপ্ত করেন।
It was narrated that Aishah said:"I wanted to enter the House and pray therein, so the Messenger of Allah took me by the hand and took me into the Hijr and said: 'If you want to enter the House, then pray here, for it is part of the House, but your people made it too small when they built it.'" (Sahih) Chatper 130. Reciting The Takbir In the Corners Of the Kabah
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'বায় প্রবেশ করেছেন এবং এর চতুষ্পার্শ্বে তাসবীহ পাঠ করেছেন এবং তকবীর বলেছেন, তিনি সালাত আদায় করেননি। তারপর বের হয়ে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকাত সালাত আদায় করেছেন। এরপর বলেছেনঃ এই কিবলা।
It was narrated that Usmah bin Zaid said:"The Messenger of Allah entered the Kabah and recited the Tasbih and the Takbir in its corners, but he did not pray. Then he came out and prayed two Rakahs behind the Maqam, then he said: 'This is Qiblah