أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ إِسْحَاقُ أَنْبَأَنَا وَقَالَ، مُحَمَّدٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، حَدَّثَهُ أَنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلاَّ الْمَسْجِدَ الْكَعْبَةَ " .
ইসহাক ইবন ইবরাহীম মুহাম্মদ ইবন রাফি' (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-সহধর্মিণী মায়মূনা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আমার মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদের সালাত থেকে এক হাজার গুণ উত্তম, কা'বার মসজিদ ব্যতীত।
Maimunah, the wife of the Prophet said:"I heard the Messenger of Allah say: 'One prayer in this Masjid of mine is better than a thousand prayers in any other Masjid except Al-Masjid Al-Haram
আমর ইবন আলী (রহঃ) ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আমার মসজিদে সালাত আদায় কৱা অন্য মসজিদের এক হাজার সালাত হতে উত্তম, মসজিদুল হারাম ব্যতীত। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, মূসা জুহানী (রহঃ) ব্যতীত অন্য কাউকে নাফি' (রহঃ) আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) থেকে এই হাদীস রেওয়ায়ত করেন বলে আমার জানা নেই। ইবন জুরাইজ (রহঃ) ও অন্যান্য বর্ণনাকারীরা এ রেওয়ায়ত ভিন্ন সনদে বর্ণনা করেছেন।
Abdullah bin Umar said:"I heard the Messenger of Allah say: "One prayer in my Masjid is better than a thousand prayers anywhere else, except Al-Masjid Al-Haram.'" Abu Abdur-Rahman said: "I do not know of any one who reported this Hadith from Nafi, from Abdullah bin Umar, other than Musa Al-Juhani; he was contradicted by Ibn Juraij and others
আমর ইবন আলী (রহঃ) ... সা'দ ইবন ইবরাহীম (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আবু সালামা বলেছেনঃ আমি এ হাদীস সম্পর্কে আমর-কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন যে, আমি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার এ মসজিদে সালাত আদায় করা কা'বার মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার গুণ বেশী মর্যাদা রাখে।
Abu Hurairah narrated that the Prophet said:"One prayer in this Masjid of mine is better than a thousand prayers in any other Masjid except Al-Masjid Al-Kabah
আমর ইবন আলী (রহঃ) ... উবায়দুল্লাহ ইবন আবু ইয়াযীদ (রহঃ) বর্ণনা করেন, আবদুর রহমান ইবন তারিক ইবন আলকামা (রহঃ) তাকে তার মাতার সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ালা (রাঃ) এর বাড়ীর কোন স্থানে আগমন করতেন, তখন কিবলার দিকে মুখ করে দুআ করতেন।
Abdur-Rahman bin Tariq bin Alqamah narrated from his mother, that:when the Prophet came to a place in Dar Yala he turned to face the Qiblah and supplicated. (Daif)