আমর ইবন আলী (রহঃ) ... উবায়দুল্লাহ ইবন আবু ইয়াযীদ (রহঃ) বর্ণনা করেন, আবদুর রহমান ইবন তারিক ইবন আলকামা (রহঃ) তাকে তার মাতার সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ালা (রাঃ) এর বাড়ীর কোন স্থানে আগমন করতেন, তখন কিবলার দিকে মুখ করে দুআ করতেন।
Abdur-Rahman bin Tariq bin Alqamah narrated from his mother, that:when the Prophet came to a place in Dar Yala he turned to face the Qiblah and supplicated. (Daif)
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... মুহাজির মক্কী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলোঃ কোন ব্যক্তি বায়তুল্লাহ্ দৰ্শন করলে সেকি হস্তদ্বয় উত্তোলন করবে? তিনি বললেনঃ আমার মনে হয় না যে, ইয়াহুদী ব্যতীত কেউ এরূপ করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জ করেছি, কিন্তু আমরা তা করি নি।
It was narrated that Al-Muhajir Al-Makki said:"Jabir bin Abdullah was asked whether a man should raise his hands when he sees the House. He said: "I do not think that anyone does that except the Jews. We performed Hajj with the Messenger of Allah and we did not do that." (Daif)
আমর ইবন আলী (রহঃ) ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আমার মসজিদে সালাত আদায় কৱা অন্য মসজিদের এক হাজার সালাত হতে উত্তম, মসজিদুল হারাম ব্যতীত। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, মূসা জুহানী (রহঃ) ব্যতীত অন্য কাউকে নাফি' (রহঃ) আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) থেকে এই হাদীস রেওয়ায়ত করেন বলে আমার জানা নেই। ইবন জুরাইজ (রহঃ) ও অন্যান্য বর্ণনাকারীরা এ রেওয়ায়ত ভিন্ন সনদে বর্ণনা করেছেন।
Abdullah bin Umar said:"I heard the Messenger of Allah say: "One prayer in my Masjid is better than a thousand prayers anywhere else, except Al-Masjid Al-Haram.'" Abu Abdur-Rahman said: "I do not know of any one who reported this Hadith from Nafi, from Abdullah bin Umar, other than Musa Al-Juhani; he was contradicted by Ibn Juraij and others
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেন, তখন বনী হাশিমের ছোট ছোট ছেলে মেয়েরা তাকে অভ্যর্থনা জানায়। ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি তাদের একজনকে সামনে ও অন্যজনকে পেছনে তুলে নিলেন।
It was narrated from Ibn Abbas that:when the Prophet came to Makkah, he was welcomed by the boys of Banu Hashim, and he carried one of them in front of him (on his mount) and one behind him