ইসহাক ইবন ইবরাহীম (রাঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী, স্বাধীন এবং গোলামের উপর (গোলামের মালিকের উপর) এক সা' করে খেজুর অথবা এক সা' করে যব সাদাকায়ে ফিতর স্বরূপ ওয়াজিব করেছেন।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah enjoined Sadaqatul Fitr upon young and old, male and female, free and slave; a Sa' of dates or a Sa' of barley
ইয়াহইয়া ইবনু মুহাম্মদ (রাঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন, গোলাম, পুরুষ, নারী, অপ্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর এক সা' করে খেজুর অথবা এক সা' করে যব ফিতরা স্বরূপ ওয়াজিব করেছেন। এবং এও নির্দেশ দিয়েছেন যে, তা যেন লোকজন সালাতের জন্য বের হওয়ার পূর্বেই আদায় করে দেওয়া হয়।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah enjoined Zakatul-Fitr, a Sa' of dates or a Sa of barley, upon the free person and the slave, male and female, young and old, among the Muslims. He commanded that it be given before the people went out to the ('fd) prayer
তিনি বলেন, আমরা আশুরার দিন সওম পালন করতাম এবং সাদাকায়ে ফিতর আদায় করতাম। অতঃপর রমযানের সাওম পালন করার এবং যাকাত আদায় করার বিধান অবতীর্ণ হলে আমাদেরকে আর পূর্বের সেগুলো আদায় করার নির্দেশও দেওয়া হত না এবং বারণও করা হত না। তবুও আমরা সেগুলোও পালন করতাম।
It was narrated that Qais bin Sa'd bin 'Ubadah Said:"We used to fast on 'Ashura and give Zakatul-Fitr, and when the command to fast in Ramadan was revealed, and the command to give Zakah was revealed, we were neither commanded to give it, nor told not to do so, and we used to do it
মুহাম্মদ ইবন সালাম (রহঃ) এবং হারিছ ইবন মিসকীন (রাঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উপর রমযান মাসের সাদকায়ে ফিত্বর ওয়াজিব করেছেন। এক এক সা' করে খেজুর অথবা এক এক সা' করে যব, প্রত্যেক মুসলিম স্বাধীন, গোলাম, পুরুষ এবং নারীর উপর।
It was narrated from Ibn 'Umar that:the Messenger of Allah enjoined Zakatul-Fitr at the end of Ramadan upon the people; a Sa' of dates or a Sa' of barley, upon everyone, free or slave, male or female, of the Muslims