। রবী' ইবনু সুলায়মান (রহঃ) ... আবূ উমামা বাহীলি (রাঃ) বর্ণনা করেছেন যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন একটি ইবাদাতের নির্দেশ দিন যা দ্বারা আল্লাহ আমার উপকার করবেন। তিনি বললেনঃ তুমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)-কে আকড়ে ধর, যেহেতু এর কোন বিকল্প নাই।
It was narrated that Raja bin Haiwah said:"Abu Umamah Al-Bahili narrated to me: 'I said: O Messenger of Allah, tell me of something by which Allah will benefic me. He said: Take to fasting, for there is nothing like it
। ইয়াহইয়া ইবনু মুহাম্মাদ অর্থাৎ ইবনু সাকান আবূ উবায়দুল্লাহ (রহঃ) ... আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি বললাম যে, ইয়া রাসুলাল্লাহ! আমাকে কোন একটি আমলের নির্দেশ দিন। তিনি বললেন, তুমি সাওমকে আকড়ে ধর যেহেতু সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) এর কোন বিকল্প নাই। (এ একটি অদ্বিতীয় ইবাদত)।
It was narrated that Abu Umamah said:"I said: 'O Messenger of Allah, tell me of an action (I should do).' He said: 'Take to fasting, for there is nothing equal to it
। আমর ইবনু আলী (রহঃ) ... আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললামঃ আমাকে এমন একটি ইবাদাতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন, তুমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)-কে আকড়ে ধর যেহেতু এর কোন বিকল্প নাই।
Muhammad bin 'Abdullah bin Abi Yaqub said:"Raja bin Haiwah narrated that Abu Umamah said: 'I came to the Messenger of Allah and said: Tel l me of something that I may take (learn) from you. He said: "Take to fasting, for there is nothing like it