। মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দৈনিক বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, ফরয সালাত ব্যতীত, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
It was narrated from Abu Hurairah that:The Prophet (ﷺ) said: "Whoever prays twelve rak'ahs in a day apart from the obligatory prayers, Allah (SWT) will build for him a house in Paradise
। যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দৈনিক বারো রাকাত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মান করা হবে।
It was narrated that Umm Habibah said:"Whoever prays twelve rak'ahs in a day, a house will be built for him in Paradise
। ইয়াযীদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে জোহরের ফরয সালাতের পুর্বে চার রাকআত এবং ফরযের পর চার রাকআত সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার গোশত (শরীর) জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা (রাঃ) বলেন, এ সমন্ধে শুনার পর থেকে আমি সে চার রাকআত সালাত ছাড়িনি।
It was narrated that Hassan bin 'Atiyyah said:"When 'Anbasah was dying, he started to groan in pain. The people spoke to him and he said: 'I heard Umm Habibah, the wife of the Prophet (ﷺ) narrating that the Prophet (ﷺ) said: Whoever prays four rak'ahs before Zuhr and four after, Allah, the Mighty and Sublime, will forbid his flesh for the Fire. And I never stopped praying them from the time I heard that
। আলী ইবনু মুসান্না (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওযাক্কাদার) সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একাটি ঘর বানাবেন।
It was narrated from Umm Habibah that:The Messenger of Allah (ﷺ) said: "Whoever prays twelve rak'ahs a day and night, Allah (SWT) will build for him a house in Paradise