। যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দৈনিক বারো রাকাত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মান করা হবে।
It was narrated that Umm Habibah said:"Whoever prays twelve rak'ahs in a day, a house will be built for him in Paradise
। আলী ইবনু মুসান্না (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওযাক্কাদার) সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একাটি ঘর বানাবেন।
It was narrated from Umm Habibah that:The Messenger of Allah (ﷺ) said: "Whoever prays twelve rak'ahs a day and night, Allah (SWT) will build for him a house in Paradise
। মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দৈনিক বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, ফরয সালাত ব্যতীত, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
It was narrated from Abu Hurairah that:The Prophet (ﷺ) said: "Whoever prays twelve rak'ahs in a day apart from the obligatory prayers, Allah (SWT) will build for him a house in Paradise
। ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি দৈনিক ফরয ব্যতীত বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। (রাবী বলেন) অথবা (তিনি বলেন) তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।
It was narrated that Umm Habibah said:"The Messenger of Allah (ﷺ) said: 'Whoever prays twelve rak'ahs in a day apart from the obligatory prayers, Allah (SWT) will build for him, or there will be built for him, a house in Paradise