আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাযিঃ) এর একজন নিজের লোক ছোট ছোট পাথর ছুড়লে তিনি তাকে তা করতে বারণ করেন এবং বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পাথর নিক্ষেপ বারণ করেছেন। তিনি বলেছেন যে, এটা না শিকার করতে পারে আর না শক্রকে পরাভূত করতে পারে; বরং এটি দাঁত ভাঙ্গে আর চোখে আঘাত করে। সাঈদ (রহঃ) বলেন, লোকটি যখন পুনরায় এ কাজ করল তখন তিনি বললেন, আমি তোমাকে হাদীস শোনাচ্ছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ করেছেন, এরপরও তুমি কঙ্কর নিক্ষেপ করছো? তোমার সঙ্গে আমি কখনো কথা বলবো না। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৯৫, ইসলামিক সেন্টার)
Sa'id b. Jubair reported that. a near one of 'Abdullah b. Mughaffal threw pebbles. He prohibited him (to do so). He said that Allah's Messenger (ﷺ) had prohibited the throwing of pebbles by saying:It does not catch the game, nor does it inflict defeat on the enemy, but breaks the tooth and puts the eye out. He (the near one of Abdullah b. Mughadal) again repeated it (the act of throwing of pebbles) whereupon he said: I narrate to you that Allah's Messenger (may peace be upon hish) disliked and prohibited throwing of pebbles, but I see you again throwing pebbles; I (would therefore) not speak with you
তিনি বলেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পাথর ছুড়তে বারণ করেছেন। ইবনু জা'ফার (রহঃ) তাঁর বর্ণনাতে বলেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেনঃ এটা শক্রকে পরাভূত করে না, শিকারও মারতে পারে না বরং এটা দাঁত ভাঙ্গে এবং চোখে আঘাত করে। ইবনু মাহদী (রহঃ) উল্লেখ করেছেন, এটা শক্রকে আঘাত করে না। তিনি “চোখে আঘাত করার কথা” উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৯৪, ইসলামিক সেন্টার)
Abdullah b. Mughaffal reported that Allah's Messenger (ﷺ) prohibited throwing of pebbles. Ibn Ja'far reported (in the narration transmitted by him) that he (the Holy Prophet) said:It neither inflicts defeat to the enemy nor kills the game but breaks the tooth and puts the eye out. This hadith has been transmitted on the authority of Ibn Mahdi with a slight variation of wording
(…/...) আবূ দাউদ সুলাইমান ইবনু মা'বাদ (রহঃ) ..... উসমান ইবনু আমর বলেন, কাহমাস (রহঃ) এ সানাদে আমাদের কাছে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৯৩, ইসলামিক সেন্টার)
This hadith has been transmitted on the authority of Kahmas