তিনি বলেনঃ আমাদেরকে এমনটি নিষেধ করা হয়েছে, গ্রামের লোকের পক্ষ হয়ে শহরের লোকেরা যেন বিক্রয় না করে, সে ভাই বা পিতাই হোক না কেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৮৬, ইসলামিক সেন্টার)
Anas b. Malik (Allah be pleased with him) reported:We were forbidden that a townsman should sell for a man of the desert, even if he is his brother or father
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী ও আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহরের লোক গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় করতে পারবে না। লোকেদের একজনের দ্বারা অপরজনের রিযকের যে ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন সে ব্যবস্থা চালু থাকতে দাও (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৮৪, ইসলামিক সেন্টার)
Jabir (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:The townsman should not sell for a man from the desert, leave the people alone, Allah will give them provision from one another. Yahya reported it with a slight change of words